IPL থেকে নিষিদ্ধ হতে চলেছে অজি তারকারা, BCCI'কে বোকা বানাতে গিয়ে বিপাকে প্যাট কামিন্সরা !! 1

আইপিএলের (IPL 2026) জন্য সেজে উঠছে ভারতের ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। শুধুমাত্র এই টুর্নামেন্টেই এখনও খেলা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে আরও একবার তাকে মাঠে দেখার জন্য অপেক্ষা করছেন ভক্তরা। অন্যদিকে এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলিতে চোট সমস্যা চিন্তা বাড়িয়েছে। বেশিরভাগ অজি তারকা চোটের কারণে বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছেন। এবার এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দিকে বিশেষ নজর দিচ্ছে বিসিসিআই (BCCI)। ইচ্ছাকৃতভাবে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলে নেওয়া হবে চরম পদক্ষেপ।

Read More: বাদ বিরাট-রোহিত, আইপিএলের আগেই ODI বিশ্বকাপের ব্লুপ্রিন্ট প্রস্তুত গৌতম গম্ভীরের !!

শুরু হতে চলেছে IPL-

Ipl
IPL 2026 | Image: Getty Images

প্রতি বছর আইপিএলের আসর নিয়ে মেতে ওঠে ক্রিকেট ভক্তরা। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ব্যয়বহুল টুর্নামেন্ট এটি। গুনগতমানের দিক থেকেও এই লিগ অনান্য প্রতিযোগিতামূলক টুর্নামেন্টকে পিছনে ফেলেছে। ২৮ মার্চ থেকে এবার আইপিএলের নতুন মরসুম শুরু হতে চলেছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোটের কারণে বিসিসিআই (BCCI) সূচি প্রস্তুত করার ক্ষেত্রে কিছুটা সমস্যার মুখে পড়েছে।

ফলে বর্তমানে শুধুমাত্র প্রাথমিক পর্বের সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। আরসিবি দল গত বছর চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করেছে। এই বছরও তারা রজত পাটিদারের (Rajat Patidar) নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চাইছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামবে। নাইট শিবির‌ও হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছে।

নজরে অজি তারকারা-

Ct 2025
Josh Hazlewood, Pat Cummins and Mitchell Starc | Image: Getty Images

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) অস্ট্রেলিয়া দল একেবারেই ছন্দে ছিল না। তারা প্রাথমিক গ্ৰুপ পর্বে থেকেই বিদায় নেয়। তবে আগামী বছরের ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য অজি বাহিনী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যেই এবার আইপিএলে চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন একাধিক অজি তারকা। তালিকায় রয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) প্যাট কামিন্স (Pat Cummins) ও জ্যাক এড‌ওয়ার্ড (Jack Edwards), চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নাথান এলিস (Nathan Ellis),

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জশ হ্যাজেলউড (Josh Hazlewood), দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক (Mitchell Starc)। এদের মধ্যে বেশিরভাগ তারকা ক্রিকেটারের চোট সমস্যা আদৌও সত্যি কিনা তা নিমে খতিয়ে দেখছে বিসিসিআই (BCCI)। কারণ নিলামের আগে এই নামগুলির মধ্যে বেশিরভাগই সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন। ফলে যদি দেখা যায় অজি তারকারা ইচ্ছাকৃতভাবে আইপিএল খেলতে চাইছেন না তাহলে তাদের দুই মরসুম পর্যন্ত এই টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করতে পারে ভারতীয় বোর্ড।

Read Also: লিঙ্গ পরিবর্তনের পর এবার মাতৃত্বের স্বাদ, যৌনাঙ্গ পরিবর্তনের মাধ্যমে মা হচ্ছেন অনয়া বাঙ্গার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *