চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে দৌড়ে এখনো টিকে রয়েছে টিম ইন্ডিয়া। গতকাল রুদ্ধশ্বাস লড়াইয়ে জিম্বাবুয়েকে পরাস্ত করেছে ভারতীয় দল। ৭২ রানে একটি গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। দলের এই সাফল্যের পর পরবর্তী ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ১লা মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত সুপার এইটের একদম শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচের বিজেতা সরাসরি সেমিফাইনালের মঞ্চে যোগ্যতা অর্জন করবে। পয়েন্ট ও রান রেটের বিচারে আপাতত শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের পর থেকেই ভারতীয় দলের সেমিফাইনালে পৌঁছানো সম্ভাবনাটা অনেকটাই বেড়ে গিয়েছে।
জিম্বাবুয়ের কাছে জয় পেয়েও শান্তি নেই টিম ইন্ডিয়ার

ভারতীয় দল চাইবে উইন্ডিজ দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের বোলারদের সেভাবে এগিয়ে আসতে দেখা যায়নি। গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচটি সহজেই জয় আসার কথা ছিল। তবে ভারত ম্যাচটি সহজে জিততে ব্যর্থ হয়েছে। ভারত যদি ১০০’ রানের উপরে ম্যাচটি জয়লাভ করতো তাহলে ভারতের রান রেট ধনাত্মকে থাকতো। কিন্তু ভারতীয় দলের অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube) খুবই জঘন্য বোলিং করেছেন। মাত্র ২ ওভার বোলিং করেন দুবে এবং সেখানে তিনি ৪৬ রান দিয়ে ফেলেন। ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি রান তিনিই দিয়েছেন। এই পরিস্থিতিতে শিবম দুবের উপর ম্যাচ ফিক্সিংয়ের একটি অভিযোগ উঠেছে।
Read More: ব্রায়ান বেনেটের দুরন্ত ইনিংস, চেন্নাইয়ের মাটিতে জয় পেতে হিমশিম খেল ভারত !!
আইসিসির নজরে শিবম দুবে

শিবম দুবে ভারতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের একজন পরিচিত মুখ। একেরপর এক ম্যাচ উইনিং ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। এমনকি, বল হাতেও দলকে সময়ে সময়ে উইকেট এনে দেন তিনি। তবে দুবেকে অবশ্য বোলার বলে মনেই করেননা ভারতীয় দলের সাবেক ব্যাটসম্যান মোহম্মদ কাইফ। শুধু তাই নয়, এবার দুবের নামে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে, আসলে ভারত যদি ম্যাচটি বড় ব্যাবধানে জিততে পারতো তাহলে ভারতের রান রেট অনেকটা বেড়ে যেত এবং শেষ ম্যাচটি যেটি ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে সেই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও ভারতের পক্ষে রান রেটে সেমিফাইনালে প্রবেশ করার একটা সম্ভাবনা থাকতো। তবে সেই উপায় আর নেই। সূত্রের দাবি, দুবের এমন বোলিং পারফরম্যান্সের উপর নজরদারি চালাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।