সেমিফাইনালের আগে বড় ধাক্কা, সেলিব্রেশনের জেরেই ব্যান সঞ্জু স্যামসন !! 1

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবিস্মরণীয় ইনিংস খেলে ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেন উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। ম্যাচ জেতানোর পর সঞ্জু স্যামসনের করা সেলিব্রেশন নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। মিড অনের উপর দিয়ে সঞ্জুর হাঁকানো বাউন্ডারি যেমন ছিল সুন্দর, তার সাথে বেশি সুন্দর ও আলোচিত জিনিসটি ছিল তাঁর হেলমেট ছুঁড়ে ফেলা ও হাঁটু গেড়ে প্রার্থনা করাটা। এই ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে সেলিব্রেশনটি পছন্দ করলেও আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের খাতায় এটি একটি অপরাধ। শাস্তি হিসেবে ব্যান পর্যন্ত হতে পারেন স্যামসন।

সঞ্জুর উদযাপন ঘিরে সোশ্যাল মিডিয়ার ঝড়

Ind vs wi, সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

ভারতকে ম্যাচ জেতানোর পর একটি ছোট ক্লিপ বেশ ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, জয় নিশ্চিত হওয়ার পরই তিনি উচ্ছ্বাসে হেলমেট ছুঁড়ে দেন। তবে এটি কোনও সতীর্থ বা প্রতিপক্ষের দিকে লক্ষ্য করে ছোড়া হয়নি বরং মাঠের ফাঁকা জায়গায় তিনি এটি করেছিলেন। এরপর কিছুক্ষনের জন্য প্রার্থনায় মগ্ন হন তিনি। অনেকেই এটিকে আবেগের স্বাভাবিক বহিঃপ্রকাশ বলছেন। আবার কেউ বলছেন, আন্তর্জাতিক মঞ্চে এমন আচরণ উদাহরণস্বরূপ হওয়া উচিত নয়।

Read More: “গোদের উপর বিষফোঁড়া”, বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিয়েও পাকিস্তানী ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে জরিমানা !!

এই প্রেক্ষিতেই সামনে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল -এর (ICC) আচরণবিধি। আইসিসির কোড অব কন্ডাক্টে বলা আছে, ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার শাস্তিযোগ্য। লেভেল-১ অপরাধে সাধারণত জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে ম্যাচ নিষেধাজ্ঞা খুবই বিরল।ম্যাচ-পরবর্তী মন্তব্যে স্যামসন বলেন, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত মুহূর্ত। অন্যদিকে, আইসিসি সাধারণত এমন ক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্টের উপর নির্ভর করে। রেফারি যদি মনে করেন আচরণটি ইচ্ছাকৃত ক্ষতি বা অসন্তোষ প্রকাশের উদ্দেশ্যে নয়, তাহলে সতর্কবার্তা দিয়েই বিষয়টি মিটে যেতে পারে। তবে যদি মনে হয় এতে সরঞ্জামের অপব্যবহার হয়েছে, জরিমানা অনিবার্য।

ব্যান হতে পারেন স্যামসন

বিশ্বকাপ সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

আরেকটি দিক হলো ডিমেরিট পয়েন্টের সঞ্চয়। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে চারটি পয়েন্ট জমলে ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকর হয়। যদিও, বর্তমানে তাঁর বিরুদ্ধে বড় কোনও শৃঙ্খলাভঙ্গের ইতিহাস নেই বলেই জানা যাচ্ছে, যা তাঁর পক্ষে স্বস্তিদায়ক। আইসিসির নিয়ম অনুযায়ী কোনও ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে এমন আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সঞ্জুর প্রার্থনা ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ হিসেবেই দেখা হচ্ছে। সঞ্জু উইন্ডিজদের সামনে অসাধারণ ৯৭ রানের ইনিংস খেলেছেন। তার খেলা এই ইনিংসটি ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারত ৫ মে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হবে।

Read Also: পরিবর্তন হতে চলেছে ইডেনের নাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে পরিচিত হবে এই মাঠ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *