ICC: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই গভীর হচ্ছে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তান সরকার ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার ঘোষণা করে। এই সিদ্ধান্ত শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও আলোড়ন ফেলেছিল। তবে, সবশেষে আইসিসির সঙ্গে বোঝাপড়া করার পর সিদ্ধান্তে বদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন আইসিসি কর্তারা। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বৈঠকে বাংলাদেশের স্বার্থে একাধিক শর্ত তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আনিমুল ইসলাম, যা বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়ে দেয়। আইসিসির সামনে বাংলাদেশকে নিয়ে তিনটি শর্ত দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।
ICC’এর সামনে তিন শর্ত রাখলো পিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে, পিসিবির প্রধান তিনটি শর্ত ছিল অত্যন্ত স্পর্শকাতর। প্রথমত, ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করা। দ্বিতীয়ত, ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে হবে। তৃতীয়ত, ২০২৬ সালে ভারতীয় দলের বাংলাদেশ সফর নিশ্চিত করা। আইসিসি (ICC) স্পষ্ট জানিয়ে দেয়, এই তিনটি বিষয় বিশ্বকাপ সংক্রান্ত আলোচনার আওতায় পড়ে না এবং আইসিসি পিসিবির এই দাবি খারিজ করে দিয়েছে। তবে, আইসিসির কাছে পাকিস্তানের এই কূটনৈতিক চাপ পুরোপুরি ব্যর্থ হয়নি।
Read More: ধান্দাবাজ পাকিস্তান, ম্যাচ বয়কটের দাবি করে ICC’এর থেকে দাবি করছে বড়সড় অর্থ !!
আইসিসি অবশ্য দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিতে রাজি হয়েছে। এক, বাংলাদেশ চলতি বিশ্বকাপে অংশ না নিলেও তাদের ‘পার্টিসিপেশন ফি’ প্রদান করা হবে। দুই, এই পরিস্থিতির জন্য বাংলাদেশকে কোনও ধরনের শাস্তির মুখে পড়তে হবে না। আপাতত, এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য স্বস্তির খবর বলেই মনে করছে ক্রিকেট মহল। এ ছাড়াও বাংলাদেশে ভবিষ্যতে আইসিসি ইভেন্ট আয়োজনের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে আইসিসি। সামনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
পিসিবির দাবি নাকচ করলো ICC

প্রসঙ্গত, রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪ সালের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। ফলে ভবিষ্যৎ আয়োজন নিয়ে আইসিসি অত্যন্ত সতর্ক। অন্যদিকে অবশ্য এবারের বিশ্বকাপের হট টপিক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললো পাকিস্তান সরকার। চলতি আইপিএলে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান ১৫ই ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান কে আবার আইসিসি ইভেন্টের মঞ্চে দেখতে পাওয়া যাবে।