ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) আরও একবার নিজেদের আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন হয়েছে। সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) পারফর্মেন্স দেখে রীতিমতো চমকে গেছে গোটা বিশ্ব। ফাইনালে নিউজিল্যান্ড (India vs New Zealand Match) চোখে চোখ রেখে লড়াই করতে ব্যর্থ হয়। ভারতীয় দলের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষাণরা (Ishan Kishan)।
অন্যদিকে বল হাতে কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অন্যদিকে ম্যাচ চলাকালীন বিতর্কে জড়িয়ে ছিলেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। ইচ্ছাকৃতভাবে ড্যারিল মিচেলকে (Daryal Mitchell) বল ছুঁড়ে মারার জন্য এবার শাস্তির মুখে পড়লেন এই তারকা।
Read More: রেকর্ডের পর রেকর্ড, বিশ্বকাপ জিতে নিন্দুকের মুখে তালা দিলেন গৌতম গম্ভীর !!
বিতর্কে জড়ান আর্শদীপ-

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্লু ব্রিগেডরা ২৫৫ রান সংগ্রহ করে নেয়। এই বিশাল রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় কিউই বাহিনী। পরিস্থিতি সামলাতে ড্যারিল মিচেল অধিনায়ক মিচেল স্যান্টনারের (Mitchell Santner) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এইরকম সময় ১১ তম ওভারে বোলিং করতে আসেন আর্শদীপ সিং। এই ওভারে ড্যারিল পরপর দুটি ছক্কা হাঁকিয়ে তারকা পেসারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পঞ্চম বল ডিফেন্স করে ক্রিজে দাঁড়িয়ে ছিলেন ড্যারিল। বল সংগ্রহ করে আর্শদীপ বিপজ্জনকভাবে ছুঁড়ে দেন। কিউই তারকার গায়ে সরাসরি আঘাত করে বলটি। রাগে লাল হয়ে ড্যারিল মিচেল তেড়ে আসেন এবং আম্পায়ারকে অভিযোগ জানান। পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে গিয়েছিল।
শাস্তির মুখে আর্শদীপ সিং-

ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে আর্শদীপ সিং (Arshdeep Singh) মুখ খুলেছিলেন। এই তারকা পেসার বলেন “আমি সঙ্গে সঙ্গে মিচেলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। আমি যখন বল করেছিলাম তখন রিভার্স সুইং হয়ে গিয়েছিল তাই গায়ে গিয়ে লাগে।” পুরো ঘটনাটি আইসিসি (ICC) পর্যবেক্ষণ করে এবং শেষ পর্যন্ত ভারতের বিশ্বকাপ জয়ী তারকাকে শাস্তি দিয়েছে। ম্যাচ ফি’এর ১৫ শতাংশ টাকা জরিমানা করা হয়েছে। এটি আচরণ বিধির প্রথম পর্যায়ের অপরাধ।
ক্রিকেটার এবং মাঠে উপস্থিত সহায়তা কর্মীদের জন্য আইসিসির আচরণবিধি ধারা ২.৯ লঙ্গনের জন্য আর্শদীপ সিং’কে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী মাঠে উপস্থিত ক্রিকেটার এবং সহযোগী কর্মীদের দিকে ইচ্ছাকৃত এবং বিপদজনকভাবে বল বা কোনো বস্তু নিক্ষেপ করা যায় না। জরিমানা সহ একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে এক বা একাধিক ম্যাচে নিষিদ্ধ পর্যন্ত হতে পারেন এই তারকা।