"রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..", সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !! 1

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় দল। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে তরুণ ক্রিকেটাররা দুরন্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে মহাম্মদ শামি (Mohammed Shami) ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা দেখালেও বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেননি। ‌যা নিয়ে দীর্ঘদিন ধরে ক্রিকেট মহলে চর্চা চলছে। এই তারকা পেসার বর্তমানে ক্রিকেট মাঠে লড়াই করে কামব্যাক করার চেষ্টা করছেন। মাঝেমধ্যেই চোট সমস্যা তাকে সমস্যার মধ্যে ফেলে। এছাড়াও রয়েছে ডিভোর্স সংক্রান্ত আইনি জটিলতা। এর মধ্যেই এবার হাসিন জাহান (Hasin Jahan) মহম্মদ শামিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করলেন।

Read More: IPL থেকে ছিটকে গেল মাতিশা পাথিরানা, দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করলো KKR !!

হাসিন জাহানের কটাক্ষ-

"রাক্ষসের সঙ্গে বিয়ে হয়েছিল..", সোশ্যাল মিডিয়ায় মহম্মদ শামিকে নিয়ে কুরুচিকর মন্তব্য হাসিন জাহানের !! 2
Mohammed Shami and Hasin Jahan | Image: Twitter

২০১৪ সালে মহম্মদ শামি মডেল হাসিন জাহানকে বিবাহ করেন। কিন্তু তাদের এই বৈবাহিক সম্পর্ক বেশি দিন সুখকর হয়নি। ২০১৮ সালে ভারতীয় এই তারকা পেসার এবং পরিবারের বিরুদ্ধে শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে হাসিন জাহান মামলা করেন। তখন থেকে আলাদা রয়েছেন তারা। কিন্তু ডিভোর্সের মামলা এখনও চলছে। এর মধ্যেই সম্প্রতি মামলা কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন ‌হাসিন।

মেয়ের পড়াশোনা সংক্রান্ত কারণে তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানান। অন্যদিকে এর মধ্যেই আবারও মহম্মদ শামিকে কটাক্ষ করে আলোচনায় উঠে এলেন। একটি ভিডিও পোস্ট করে হাসিন জাহান ক্যাপশনে লেখেন, “রাক্ষসের সঙ্গে বিয়ে করে আমি রাক্ষস‌ই হয়ে গেছি।” ফলে শামিকে রাক্ষসের সময় তুলানা করায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে।

দেখুন ভিডিওটি-

দুরন্ত ফর্মে মহম্মদ শামি-

শামি, শুভমান গিল
Mohammed Shami | Image: Getty Images

ঘরোয়া ক্রিকেটে বল হাতে রীতিমতো ভয়ঙ্কর ফর্মে রয়েছেন মহম্মদ শামি। রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2026) সেমিফাইনালে জম্মু কাশ্মীরের বিপক্ষে নেমেছিল বাংলা। এই ম্যাচের প্রথম ইনিংসে ৮ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে রেকর্ড গড়েন শামি। এই রঞ্জি ট্রফিতে ৭ ম্যাচে ৩৭ টা উইকেট সংগ্রহ করেছেন এই তারকা। এর আগে গত বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও (Syed Mushtaq Ali Trophy) বাংলার হয়ে বল হাতে দৃষ্টান্ত তৈরি করেছিলেন। ৭ ম্যাচে তুলে নেন ১৬ টি উইকেট।

তবে এই অভিজ্ঞ পেসার জাতীয় দলে কামব্যাক করতে পারছেন না। শেষবার তাকে গত বছর মার্চ মাসে দেশের জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছিল। এই বিষয়ে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সংবাদ মাধ্যমে রীতিমতো ক্ষোভ করেন। তিনি বলেন, “শামি (Mohammed Shami) পুরো মরসুম জুড়েই ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করছে। তারপরও জাতীয় দলের বাইরে রয়েছেন। আমার মনে হয় অবশ্যই সুযোগ পাওয়া উচিত।”

Read Also: “বাধ্য হয়ে ব্লক করেছি…”, এই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য পুনম পান্ডের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *