চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, চিন্তার কালো ছায়া ভারতীয় দলে !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) ঘিরে ক্রিকেটের উত্তাপ এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শনিবার থেকে শুরু হচ্ছে ২০ ওভারের বিশ্বযুদ্ধ। প্রথম দিনেই ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে মাঠে নামবে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই ব্লু ব্রিগেডরা দুরন্ত ফর্মে রয়েছে। নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিকতা বজায় রাখে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে অভিষেক শর্মা (Abhishek Sharma)। তবে চোট সমস্যা গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) সবচেয়ে বেশি চিন্তার মধ্যে রেখেছে। এবার চোটের কারণে ছিটকে গেলেন হর্ষিত রানা (Harshit Rana)।

Read More: “বোমা দিয়ে উড়িয়ে…” টি-20 বিশ্বকাপ বিতর্কে ‘সন্ত্রাসী’ যোগ, ICC-BCCI’এর বিরুদ্ধে পাকিস্তানি ইউটিউবারের সরাসরি হুমকি !!

বিশ্বকাপের মঞ্চে ভারত-

বিশ্বকাপ
Team India | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরসুমেই ভারতীয় দল ট্রফি জয় করে। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ইতিহাস তৈরি করেছিল ব্লু ব্রিগেডরা। অন্যদিকে শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আবারও শিরোপা ঘরে তোলে ভারত। এরপর প্রধান কোচ গৌতম গম্ভীর ২০ ওভারের দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। হিটম্যান এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ব্যাটসম্যান এই ফরম্যাট থেকে অবসর গ্রহণের পর তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রেখেছেন তিনি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদব নেতৃত্ব দিতে চলেছেন। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও কামব্যাক করে নিজেকে প্রমাণ করেছেন ঈশান কিষাণ। সঞ্জু স্যামসনকে (Sanju Samson) সরিয়ে তাকে ওপেনার হিসেবে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে অভিষেক শর্মা, তিলক বর্মা‌ও (Tilak Varma) ব্যাট হাতে ছন্দে রয়েছেন। ভারত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্ৰুপ ‘এ’তে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, নামিবিয়া এবং নেদারল্যান্ডসের সঙ্গে অবস্থান করছে।

ছিটকে গেলেন হর্ষিত রানা-

বিশ্বকাপ
Harshit Rana | Image: Twitter

ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হর্ষিত রানা (Harshit Rana)। এই তারকা বোলিং’এর পাশাপাশি সাম্প্রতিক সময় ব্যাট হাতেও দলের জন্য প্রভাব ফেলেছেন। এই তারকা বুধবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়েন।‌ মাত্র একবার বল করতে দেখা গিয়েছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। এর মধ্যেই সূর্যকুমার যাদবের মন্তব্য উদ্বেগ বাড়িয়েছে।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ওর চোট সমস্যা চিন্তার মধ্যে রেখেছে। হর্ষিত ছিটকে গেলে আমাদের বড়ো ক্ষতি হবে। তবে আমাদের রিজার্ভ বেঞ্চ‌ও শক্তিশালী।” চোট কতটা গুরুতর সেই বিষয়ে বিসিসিআই (BCCI) এখনও কিছু স্পষ্ট করেনি। তবে সূত্র অনুযায়ী এই ২৪ বছর বয়সী পেসার বিশ্বকাপের দল থেকে ছিটকে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তার বদলে কে দলে আসবে সে বিষয়ে অধিনায়ক কোনো মন্তব্য করেননি।

Read Also: IPL থেকে ছিটকে PSL’এ মুস্তাফিজুর, এই দলের হয়ে কাঁপাবেন মঞ্চ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *