এই বছর আইপিএলের (IPL 2026) মিনি নিলামের পর কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেওয়ায় সমালোচনা মুখে পড়ে শাহরুখ খানের (Sharukh Khan) দল। এরপর বিসিসিআই (BCCI) দেশের মানুষের আবেগকে সমর্থন জানিয়ে আলোচিত বাংলাদেশি তারকা পেসারকে বাদ দেয়। এই সিদ্ধান্ত নাইট বাহিনীদের দল বাছাইয়ের পরিকল্পনায় বড়ো আঘাত এনেছে। এর মধ্যেই হর্ষিত রানার (Harshit Rana) চোট পাওয়ার খবর চিন্তা বাড়িয়েছে কর্মকর্তাদের। এবার এই তারকা পেসার আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন বলে খবর সামনে এসেছে।
Read More: অ্যাডমিট কার্ড পেয়েও মাধ্যমিক দেওয়া হল না বৈভব সূর্যবংশীর, চাপের মুখে বিশ্বকাপ জয়ী তারকা !!
চোটের কবলে হর্ষিত রানা-

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হর্ষিত রানা। বোলিংয়ের সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও দলকে তিনি ভরসা দেবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরুর আগেই চোট পান এই তারকা। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match);বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে বাঁ পায়ের হাঁটুতে গুরুতর চোট পান। ফলে এক ওভার বল করেই মাঠ ছাড়েন।
চোট এতটাই গুরুতর যে সার্জারি পর্যন্ত করতে হয়েছে। এই চোট থেকে কবে তিনি সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন তা নিশ্চিত নয়। উল্লেখ্য এখনও পর্যন্ত হর্ষিত রানা ভারতের হয়ে ৯ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ৯ টি উইকেট সংগ্রহ করেছেন। শেষ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের (India vs New Zealand Series) বিপক্ষে ৩ ম্যাচে ২ টি উইকেট নিজের ঝুলিতে করেছিলেন। আইপিএলে ৩৪ ম্যাচে রয়েছে তার ৪০ টি উইকেট।
IPL থেকে ছিটকে যাচ্ছেন-

২০২২ সাল থেকে হর্ষিত রানা (Harshit Rana) কলকাতা নাইট রাইডার্সের (KKR) মতো দলের হয়ে অংশগ্রহণ করছেন। ২০২৪ সালের ট্রফি জয়ের পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এই মরসুমে হর্ষিত ১২ ম্যাচে ১৯ টি উইকেট সংগ্রহ করেছিলেন। এমনকি গত বছর এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে কলকাতার হয়ে তাকে বেশ ছন্দে দেখা গিয়েছিল। তবে এবার এই তারকা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে নাইট শিবির।
হর্ষিতের সম্পূর্ণ সুস্থ হতে এখনও কয়েক মাস সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এর মধ্যে প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞ আকাশ চোপড়ার (Aakash Chopra) ইঙ্গিতপূর্ণ মন্তব্য সামনে এসেছে। তিনি এক আলোচনায় বলেন, “আমি শুনলাম যে হর্ষিত কলকাতা নাইট রাইডার্সের হয়ে আসন্ন আইপিএলে অংশগ্রহণ করতে পারবে না।” ফলে মুস্তাফিজুর রহমানের পর এই তারকা পেসার ছিটকে যাওয়ায় চিন্তার মধ্যে রয়েছে নাইট শিবির।