চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল অন্যতম ট্রফি জয়ের দাবিদার হিসেবে যাত্রা শুরু করেছে। ইতিমধ্যেই পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়ে সুপার ৮’এ জায়গা করে নিয়েছে ব্লু ব্রিগেডরা। শেষ ম্যাচে পাকিস্তানকে মাথা তুলে দাঁড়াতেই দেয়নি সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। এছাড়াও বল হাতে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই অলরাউন্ডার বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন। তবে হোটেলে বিসিসিআইয়ের নির্দেশ না মেনে তিনি প্রেমিকার সঙ্গে রয়েছেন বলে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তবে বিশ্বকাপ জয়ী কোচের গুরুমন্ত্র মেনেই এই ক্রিকেটার নিজেকে রোমান্টিক জীবনে ডুবিয়ে রেখেছেন।
Read More: অ্যাডমিট কার্ড পেয়েও মাধ্যমিক দেওয়া হল না বৈভব সূর্যবংশীর, চাপের মুখে বিশ্বকাপ জয়ী তারকা !!
মানছেন প্রাক্তন কোচের নির্দেশ-

হার্দিক পান্ডিয়া এমন একজন ক্রিকেটার যিনি ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন কারণে বিতর্কের মধ্যে থাকেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিসিসিআইয়ের (BCCI) কাছে আবেদন করা হয়েছিল যাতে ক্রিকেটাররা তাদের সঙ্গে স্ত্রী বা প্রেমিকাকে রাখতে পারেন। কিন্তু এই আবেদন সম্পূর্ণ বাতিল করে দেয় ভারতীয় বোর্ড। তবে এই নির্দেশ উপেক্ষা করেই হার্দিক পান্ডিয়াকে এক হোটেলে তার প্রেমিকা মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে।
তাদের স্নানের পোশাকে একটি ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। অনেকেই ১৭ বছরের পুরনো এক বিতর্কিত ঘটনার কথা সামনে তুলে আনছেন। ২০০৯ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। তিনি টিম ম্যানেজমেন্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে ক্রিকেটারদের সেরা পারফর্মেন্স বার করে নিয়ে আসার জন্য ‘মোর সেক্স, বেটার ক্রিকেট’ ফর্মুলা সামনে নিয়ে আসেন। সেই সময় প্রকাশিত ৪ পাতার নির্দেশিকায় বলা হয়েছিল বেশি শারীরিক সম্পর্কে লিপ্ত হলে দেহে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়।
তার ফলে ক্রিকেটারদের লড়াইয়ের মানসিকতা, আগ্রাসন, শক্তি অনেকটাই বাড়ে। ফলে ক্রিকেটারদের বেশি করে স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত থাকার জন্য উৎসাহিত করা হয়েছিল। এমনকি সিঙ্গলদের মাস্টারবেশন করার জন্যেও পরামর্শ দেওয়া হয়। এই নির্দেশ নিয়ে বিতর্ক তৈরি হলেও পরবর্তীকালে ২০১১ সালে গ্যারি কার্স্টেনের তত্ত্বাবধানে ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এই ফর্মুলা মেনেই হার্দিক নিজের শরীর মনকে তরতাজা রাখছেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
দুরন্ত ফর্মে হার্দিক-

বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে ব্যর্থ হলেও নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে দুরন্ত কামব্যাক করেন হার্দিক পান্ডিয়া। ব্যাট এবং বোলিং দুই বিভাগেই ছিলেন চেনা ছন্দে। ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলে জ্বলে উঠেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে মোট ২ টি উইকেট তুলে নেন। এরপর পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে হতাশ করেছিলেন এই তারকা অলরাউন্ডার। শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। তবে বল হাতে যোগ্য জবাব দেন এই অলরাউন্ডার। ৩ ওভারে ১ টি মেডেন এবং ১৬ রান দিয়ে সংগ্রহ করেন ২ টি গুরুত্বপূর্ণ উইকেট।