আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনালে প্রথম থেকেই নিউজিল্যান্ডকে (India vs New Zealand Match) চাপের মুখে রেখেছে ভারতীয় দল। টসে জিতে কিউই বাহিনী প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ওপেনিং করতে নেমে আজ দুরন্ত শুরু করেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। অভিষেক ফাইনালে ফর্মে ফিরে আবারও জ্বলে ওঠেন। এরপর ঈশান কিষাণও (Ishan Kishan) এসে দলের হয়ে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ফলে এক সময় মনে হচ্ছিল ভারতীয় দল ২৭০ রানে কাছাকাছি পৌঁছাবে। কিন্তু হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ধীর ব্যাটিং দলকে অনেকটাই পিছিয়ে দেয়। ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন এই তারকা।
Read More: TOP 3: এই ৩ কারণে ভারতীয় দল এই বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি জয় করবে !!
ব্যর্থ হার্দিক পান্ডিয়া-

আজ প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে নেমে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। তারা জুটি বেঁধে দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ২১ বলে ৫২ রান আসে অভিষেকের ব্যাট থেকে। সঞ্জু করেন ৪৬ বলে ৮৯ রান। ৮ টি ছয় এবং ৫ টি চার আসে এই তারকার ব্যাট থেকে। অন্যদিকে ঈশান কিষাণও পিছিয়ে ছিলেন না। ২৫ বলে করেন ৫৪ রান। তিনি ৪ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকিয়ে চাপ সৃষ্টি করেছিলেন।
ফলে এক সময় মনে করা হচ্ছিল ভারতের রান ২৭০’এর কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ সময় ব্যাট করতে নেমে রীতিমতো হতাশ করেন হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) আগে এই তারকা অলরাউন্ডার ব্যাটিং করতে এসেছিলেন। কিন্তু তিনি রানের গতি অনেকটাই কমিয়ে দেন। ফলে এক সময় ভারতীয় দল চাপের মুখে পড়ে যায়। ১৩ বল খেলে করেন মাত্র ১৮ রান। ব্যাট থেকে আসে ১ টি চার এবং ১ টি ছয়।
অন্যদিকে বল হাতেও হতাশ করেছেন এই তারকা। দ্বিতীয় ওভারে তিনি বোলিং করতে এসেছিলেন। এই ওভারে ২ টি ছক্কা এবং ২ টি চার হাঁকান টিম সেইফার্ট (Tim Seifert)। এর ফলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মধ্যে পড়েছেন হার্দিক। “শিবম দুবের (Shivam Dube) থেকে হার্দিক পান্ডিয়ার কিছু শেখা উচিত।” বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা। উল্লেখ্য দুবে আজ ৮ বলে অপরাজিত ২৮ রান করেন। “সব ম্যাচে হার্দিক রান পাবেন না তাই ভগবান দুবে কে বানিয়েছে।”, বলেও মজা করছেন সমর্থকরা।