"১৬-১৭ বছরের ছেলে এমন..." রাজস্থানের কাছে হেরে বৈভবের বয়স নিয়ে প্রশ্ন হার্দিকের, করলেন এই মন্তব্য !! 1

আইপিএল (IPL 2026) মানেই চমক, উত্তেজনা এবং নতুন তারকার আবির্ভাব। গুয়াহাটির ম্যাচে সেই চমকের কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে রাজস্থান বনাম মুম্বই ম্যাচটি শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ ছিল না, বরং এটি ছিল কৌশল, ব্যর্থতা এবং প্রতিভার এক মিশ্রণ। মূলত ব্যার্থতায় ভরা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং এবং প্রতিভা ও কৌশলে ভরা ছিল রাজস্থানের ব্যাটিং ও বোলিং পারফরম্যান্স। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

মুম্বাইকে নাস্তানাবুদ করেছে রাজস্থান

Ipl 2026
RR vs MI | Images: Getty Images

প্রথমে ব্যাট করে ১১ ওভারে  ১৫০ রান তোলে রাজস্থান। টি-২০ ফরম্যাটে এটি একটি শক্তিশালী স্কোর। ব্যাটাররা তাদের কাজ ঠিকঠাকই করেছিলেন। রাজস্থানের ওপেনিং জুটি, যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। মুম্বইয়ের বোলিং আক্রমণে ছিলেন জসপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্টদের মতন বিশ্বের অন্যতম সেরা পেসাররা। কিন্তু এদিন তাদের বিরুদ্ধে কোনও ভয় না দেখিয়ে খেলেন বৈভব। বুমরাহের প্রথম বলেই ছক্কা হাঁকান বৈভব। এই দৃশ্য দেখে স্টেডিয়ামের দর্শকরা হতবাক হয়ে যান। বুমরাহর মতো বোলারকে এমনভাবে আক্রমণ করা খুবই বিরল ঘটনা। মাত্র ৫ ওভারের মধ্যে ৮০ রান তুলে ফেলে রাজস্থান।

এই পরিসংখ্যানই বলে দেয় কতটা বিধ্বংসী ছিল এই জুটি। টি-২০ ক্রিকেটে পাওয়ারপ্লেতে এত দ্রুত রান তোলা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই জুটির সামনে মুম্বইয়ের বোলাররা সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। বুমরাহ ও বোল্টদের এদিন তাল খুঁজে পাননি। যশস্বী জয়সওয়ালও নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেন। তবে আলো কেড়ে নেন বৈভব। তার প্রতিটি শটেই ছিল আত্মবিশ্বাস, নিখুঁত টাইমিং এবং অদ্ভুত সাহস।

বৈভবের বয়স নিয়ে বিতর্ক তৈরি করলেন হার্দিক

ipl 2026
Vaibhav Suryavanshi | Images: Getty Images

ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বৈভবের প্রশংসা করেন। সাথে তাঁর বয়ানে কোথাও যেন একটা বিতর্কের সুর তৈরি হয়েছিল। মন্তব্য করে তিনি, বলেন, “আমরা ঠিকমতো বল করতে পারিনি। টি-২০ ক্রিকেটে কয়েকটি ভালো বলই ম্যাচ জেতাতে পারে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। ব্যাটারদের দোষ দেওয়া যাবে না। তারা ভালো রান করেছে। কিন্তু রাজস্থানের ওপেনাররা শুরুতেই ম্যাচ আমাদের হাত থেকে বের করে দেয়।” বৈভবের বয়স নিয়ে বিতর্ক তৈরি হয় হার্দিকের বয়ানে। তিনি বলেন, “১৭ বা ১৬ বছরের একটি ছেলেকে যেভাবে খেলতে দেখাটা বেশ আকর্ষণীয়। একই সময়ে ম্যাচের আগে প্রস্তুতি পর্বে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাই হ্যাঁ, তার ব্যাটিং, তার নির্ভীকতা এবং তার শটগুলো দেখাটা সত্যিই অসাধারণ।” বৈভবের বয়স নিয়ে এমনিতেই বিতর্ক তৈরি হয়, আর হার্দিকের এই বয়ানের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

Read Also: “বেশি পো#@দ পাকা হলে যা…” গুজরাটের কাছে ১ রানে হারলো দিল্লি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *