টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মতো টুর্নামেন্টের ট্রফি জয় করা যেকোনো দলের কাছে স্বপ্নের মতো। পরপর দু’বার এই টুর্নামেন্টে ট্রফি জয় করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ভারত। গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ফাইনালে নিউজিল্যান্ডকে প্রথম থেকেই চাপের মুখে রেখেছিল ব্লু ব্রিগেডরা। ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসন (Sanju Samson) থেকে ঈশান কিষাণ (Ishan Kishan) ভক্তদের মুগ্ধ করেন।
বোলিং বিভাগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) থেকে অক্ষর প্যাটেল (Axar Patel) একের পর এক উইকেট তুলে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন। অলরাউন্ডার হিসেবে টুর্নামেন্ট জুড়ে আলোচনায় ছিলেন হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। এবার ম্যাচ শেষে বান্ধবী মাহিকা শর্মাকে (Mahika Sharma) স্ত্রীর স্বীকৃতি দিলেন এই তারকা অলরাউন্ডার।
Read More: “একতরফা ভাবে হারিয়ে দিলো…” তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
ঐতিহাসিক জয় ভারতীয় দলের-

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম থেকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল ভারতীয় দল। একমাত্র সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয় ব্লু ব্রিগেডরা। তবে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) মতো শক্তিশালী দলকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছেছিল। সেমিফাইনালে ইংলিশ বাহিনীদের (India vs England Match) হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। রবিবার এই হাইভোল্টেজ ফাইনালে ভারতীয় দল প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫৫ রান তুলে নেয়।
ব্যাট হাতে অভিষেক শর্মা (Abhishek Sharma) রানে ফেরেন। তার ব্যাট থেকে আসে ২১ বলে ৫২ রান। সঞ্জু ৪৬ বলে ৮৯ রান করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে দেন। ঈশান কিষাণও হাফ সেঞ্চুরি করে দলকে শক্তি দিয়েছিলেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে জসপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেলের দুরন্ত বোলিং নিউজিল্যান্ডকে চাপের মুখে ফেলে দেয়। ব্যাটিং বিপর্যয়ের মুখে কার্যত আত্মসমর্পণ করে কিউই বাহিনী। ৯৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয় ভারত।
স্ত্রীর স্বীকৃতি দিলেন মাহিকাকে-

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে দলকে সাহায্য করেছেন। টুর্নামেন্টে ৯ ম্যাচে ২১৭ রান সংগ্রহ করেন এবং ছিনিয়ে নেন ৯ টি উইকেট। অন্যদিকে বান্ধবী মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে বিশ্বকাপ চলাকালীন একাধিকবার দেখা গেছে হার্দিককে। প্রতিটি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থেকে তারকা অলরাউন্ডারকে সমর্থন জানিয়েছেন তিনি। গতকাল ভারতীয় দল বিশ্বকাপ জয়ের উপর একসাথে উদযাপনে মেতে ওঠেন তারা। প্রকাশ্যে জড়িয়ে ধরে মাহিকাকে চুম্বন করতে দেখা যায়।
অন্যদিকে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হার্দিক তার প্রেমিকাকে নিজের স্ত্রী বলে উল্লেখ করেন। তিনি সাক্ষাৎকারে বলেন, “যেদিন থেকে মাহিকা আমার জীবনে এসেছে সবকিছু ভালো হচ্ছে। আমি শুধু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন। তাই ওর কথা আলাদা করেই বলতেই হয়। আমার স্ত্রী পাশে ছিল বলেই এতকিছু সম্ভব হয়েছে। আমি খুব খুশি।” এরপরই সোশ্যাল মিডিয়ায় এই তারকা জুটির বিয়ে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।