ভারতীয় দল বিশ্বকাপের (T20 WC 2026) শুরু থেকেই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল। কঠিন পরিস্থিতিতে এক-এক জন তারকা হয়ে উঠেছিলেন ম্যাচের নায়ক। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya);অভিজ্ঞতা দলের জন্য কার্যকরী হয়েছে একাধিকবার। ফাইনালেও তিনি নিজের প্রভাব ফেলার চেষ্টা করেন। ফলে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে (India vs New Zealand Match) হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে রেকর্ড গড়ল ব্লু ব্রিগেডরা। আরও একটি ইতিহাসের সাক্ষী থাকল ভারতীয়বাসী। এর মধ্যেই এবার ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবসরের বিষয় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
Read More: “একতরফা ভাবে হারিয়ে দিলো…” তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
ভারতের ঐতিহাসিক জয়-

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুজনে মিলে প্রতিপক্ষ বোলাদের ওপর চাপ সৃষ্টি করেন। ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেন অভিষেক। এরপর সঞ্জু ঈশান কিষাণের (Ishan Kishan) সঙ্গে জুটি বেঁধে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। এই তারকা ওপেনার ৪৬ বলে ৮৯ রান করে আবারও নিজেকে প্রমাণ করেন। ৮ টি ছয় এবং ৫ টি চার মেরে জ্বলে উঠেছিলেন গুরুত্বপূর্ণ সময়।
ঈশান কিষাণও হাফ সেঞ্চুরি করে নিজের জাত চেনান। শেষে শিবম দুবের (Shivam Dube) বিস্ফোরক ৮ বলে অপরাজিত ২৬ রানে ভর করে ভারতীয় দল প্রথম ইনিংসে ২৫৫ রান তুলে নেয়। এই রান তাড়া করতে নেমে ভারতীয় বোলিং আক্রমণের সামনে কার্যত আত্মসমর্পণকরে কিউই বাহিনী। টিম সেইফার্ট (Tim Seifert) ২৬ বলে ৫২ রান করে এবং অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ৩৫ বলে ৪৩ রান করে লড়াই চালিয়েছিলেন। কিন্তু তা ম্যাচে প্রভাব ফেলেনি। ৯৬ রানে বিশাল জয় ছিনিয়ে নিয়ে ট্রফি জয় করে ব্লু ব্রিগেডরা।
অবসরের বিষয় জানালেন হার্দিক-

হার্দিক পান্ডিয়া এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন। প্রাথমিক গ্রুপ পর্বে নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর সুপার ৮’এর গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষেও এই তারকা অলরাউন্ডার ম্যাচের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন। টুর্নামেন্টে ৯ ম্যাচে ২১৭ রান সংগ্রহ করেন ছিনিয়ে নেন ৯ টি উইকেট। এবার ২০২৪ সালের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে নিজের অবসরের বিষয়ে জানালেন হার্দিক পান্ডিয়া।
তিনি বলেন, “আমার এটা খুব ভালো লাগছে যে আমি এখন একজন সিনিয়র ক্রিকেটার। তবে ক্রিকেট ক্যারিয়ারের এখনও ১০ বছর বাকি আছে। ফলে আমার ক্রিকেট জীবনের অর্ধেক শেষ হয়ে গেছে এবং অর্ধেক বাকি আছে। আমি কমপক্ষে ১০ টি ট্রফি জিততে চাই আইপিএল (IPL) আইসিসি (ICC) মিলিয়ে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফি জয় করা। এখন আমার কাছে ৩ টি আছে। আশা করছি অবসর নেওয়ার আগে আরও পাঁচ-ছটা এর সঙ্গে যুক্ত হবে।”