চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সফলতার সঙ্গে এগিয়ে চলেছে ভারতীয় দল। এই দলের হয়ে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দুরন্ত ফর্মে রয়েছেন। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই নিজের প্রভাব ফেলার চেষ্টা করছেন এই তারকা। ভারতীয় দল গুরুত্বপূর্ণ সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে মাঠে নামবে। তার আগেই শেষ মুহূর্তের কৌশল সাজাচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে খোশ মেজাজে ধরা দিচ্ছেন হার্দিক। প্রমিকা মাহিকা শর্মাকে (Mahika Sharma) প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে উপস্থিত থেকে সমর্থন জানাতে দেখা যায়। এবার তার সঙ্গে খোশ মেজাজে দেখা গেল অলরাউন্ডারকে।
Read More: পরিবর্তন হতে চলেছে ইডেনের নাম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে পরিচিত হবে এই মাঠ !!
দুরন্ত ফর্মে রয়েছেন হার্দিক-

বিশ্বকাপের প্রাথমিক গ্ৰুপ পর্বে অপরাজিত থেকে যাত্রা শুরু করে ভারতীয় দল। নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে দুরন্ত অর্ধশতরান করেন হার্দিক পান্ডিয়া। এছাড়াও বল হাতে ২ টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। সুপার ৮’এও তিনি নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় তার ব্যাট থেকে এসেছিল ২৩ বলে অপরাজিত ৫০ রান। ৪ টি ছয় এবং ২ টি চার মারেন এই তারকা।
এছাড়াও বল হাতে ৩ ওভারে মাত্র ২১ রান দিয়েছিলেন। এই ম্যাচের সেরা নির্বাচিত হয়ে রীতিমতো চমক দেন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সেও হার্দিক ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। ফলে সেমিফাইনাল এবং ফাইনালেও এই তারকা অলরাউন্ডার দলকে এগিয়ে নিয়ে যাবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।
খোশ মেজাজে হার্দিক পান্ডিয়া-

হার্দিক পান্ডিয়া বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় অন্যতম মুখ। ক্রিকেট মাঠের বাইরেও তিনি বিভিন্ন কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। নাতাশা স্ট্যানকোভিচের (Natasa Stankovic) সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই তারকা। সম্প্রতিক সময়ে মাহিকা শর্মার সঙ্গে তাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের প্রকাশ্যে একসাথে দেখা যাচ্ছে।
বলিউড এই মডেল এবং অভিনেত্রীর নামের প্রথম অক্ষর দিয়ে ট্যাটু পর্যন্ত বানিয়ে ফেলেছেন শরীরে। পাপারাজ্জিদের ক্যামেরার মাধ্যমে মাহিকার অশ্লীল অ্যাঙ্গেলে ছবি প্রকাশ পাওয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন হার্দিক। এবার বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে আরও ঘনিষ্ঠভাবে ধরা দিলেন এই তারকা জুটি। প্রেমিকার কাঁধে হাত রেখে কথোপকথনের মগ্ন কুংফু পান্ডিয়া। মুখে হাসি দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা চিন্তা মুক্ত।