জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল গ্রুপ পর্যায়ে চারটি ম্যাচে জয় সুনিশ্চিত করে সুপার এইটের মঞ্চে পৌঁছে গিয়েছে। ভারতীয় দলের পরবর্তী লক্ষ হতে চলেছে সুপার এইটের মঞ্চে সেরা প্রদর্শন দেখিয়ে সেমিফাইনালের টিকিট পাকা করতে। ভারতীয় দলের অন্যতম বড় সুপারস্টার হার্দিক পান্ডিয়া এবারের বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছেন। শুধু হার্দিক মাঠের ভিতর নয়, মাঠের বাইরেও নানান কর্মকান্ডের জন্য খবরের শিরোনামে উঠে এসেছেন। আসলে, হার্দিক তার নতুন বান্ধবী মাহিকা শর্মার জন্য আবার চর্চায় থাকছেন। যদিও, ঘটা করে নতুন প্রেমের ঘোষণা তিনি করেননি। তবে আচরণ-ভঙ্গিমায় স্পষ্ট ক্রিকেটতারকা -র জীবনে এখন বিশেষ জায়গা জুড়ে আছেন মাহিকা শর্মা। তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ আগেই ছিল, আর সেই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন হার্দিক নিজেই।
গার্লফ্রেন্ড মাহিকাকে নিয়ে সময় কাটাচ্ছেন হার্দিক পান্ডিয়া

১৯ ফেব্রুয়ারি প্রেমিকার জন্মদিনে ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করে তিনি যেন বুঝিয়ে দিলেন—মাহিকাই তাঁর জীবনের ‘রাজকন্যা’। ছবির পটভূমিতে দিগন্তজোড়া সমুদ্র, নীল আকাশ আর তার মাঝে আলিঙ্গনে আবদ্ধ যুগল। জানা গেছে, শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়ে তোলা সেই মুহূর্তই বিশেষ দিনে ভাগ করে নিয়েছেন তিনি। ছবির সঙ্গে হার্দিক লিখেছেন, “শুভ জন্মদিন আমার রাজকন্যা।” শুধু তাই নয়, সম্পর্কের উপর যেন কোনও কু-নজর না পড়ে, সেই বিশ্বাস থেকেই ইনস্টাগ্রাম স্টোরিতে ব্যবহার করেছেন ‘এভিল আই’ স্টিকারও।
Read More: ভারত থেকে সরছে ICC’এর টুর্নামেন্ট, পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক যুদ্ধে লাভবান অস্ট্রেলিয়া !!
এর আগে ২০২৪ সালে অভিনেত্রী -এর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন হার্দিক। সেই সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, অনুরাগীদের একাংশ সহানুভূতিও প্রকাশ করেছিলেন ক্রিকেটারের প্রতি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এখন তাঁর জীবনে যেন নতুন অধ্যায়ের সূচনা। প্রেমের সপ্তাহেই মাহিকার জন্য বিশেষ চমকও দিয়েছিলেন হার্দিক। প্রেমিকার নামের প্রথম অক্ষর ইংরেজি ‘M’ নিজের ঘাড়ের কাছে ট্যাটু করিয়ে সেই ইঙ্গিত স্পষ্ট করেছিলেন তিনি, যা অনুরাগীদের নজর এড়ায়নি। আর এবার জন্মদিনের শুভেচ্ছা বার্তা যেন তাঁদের সম্পর্কের জল্পনায় আরও সিলমোহর দিল।
বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স হার্দিক পান্ডিয়ার

প্রেম নিয়ে সরাসরি কিছু না বললেও, হার্দিকের এই আদুরে বার্তা ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অনেক কথাই বলে দিল। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার কথা বলতে গেলে, ভারতীয় দলের দাপুটে এই অলরাউন্ডার ব্যাট ও বল হাতে প্রতি ম্যাচেই তাঁর অবদান রাখছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হার্দিক ৪ ম্যাচে ২১.৭৫ গড়ে এবং ১৫৫.৩৬ স্ট্রাইক রেটে ৮৭ রান বানিয়েছেন ও বল হাতে ৭.৯৩ ইকোনোমিতে তুলে নিয়েছেন ৫ উইকেট। ভারত তাদের পরবর্তী মাচে দক্ষিন আফ্রিকার মুখোমুখি হতে চলেছে আর এই ম্যাচে হার্দিক পান্ডিয়ার ফর্ম হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ।