কথা দিয়ে কথা রাখলেন হার্দিক, মাঠকর্মীদের হাতে তুলে দিলেন আর্থিক পুরস্কার !! 1

ক্রিকেট মাঠে আগ্রাসন, আত্মবিশ্বাস এবং ম্যাচ জেতানোর ক্ষমতার জন্য পরিচিত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারতের এই তারকা অলরাউন্ডার বহুবার কঠিন পরিস্থিতিতে দলকে জয়ের পথে নিয়ে গেছেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও তাঁর পারফরম্যান্স ছিল অসাধারণ। ব্যাট ও বল হাতে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে টিম ইন্ডিয়ার জয়ে বেশ অবদান রেখেছিলেন। সামনেই আইপিএল, এবারও মুম্বই ইন্ডিয়ান্স দলের নেতৃত্ব থাকছেন হার্দিক। আইপিএলের আগে আবার আলোচনায় উঠে এসেছেন জুনিয়র পান্ডিয়া। কিন্তু এবার তিনি আলোচনায় এসেছেন একেবারে ভিন্ন কারণে। মানবিকতার পরিচয় দিয়ে এবার খবরের শিরোনামে তারকা এই অলরাউন্ডার।

হার্দিক পান্ডিয়ার এক অনন্য উদ্যোগে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

হার্দিক
Hardik Pandya | Image: Getty Images

আজকের দিনে খেলোয়াড়দের নিয়ে যতটা আলোচনা হয় তাঁদের পারফরম্যান্স নিয়ে, তার থেকে কম নয় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও। হার্দিক পান্ডিয়া-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তাঁর বিলাসবহুল জীবনযাপন, দামী ঘড়ি, ব্র্যান্ডেড পোশাক এবং গাড়ির সংগ্রহ তাঁকে সবসময় লাইমলাইটে রাখে। এমনকি হার্দিক তাঁর গার্ল ফ্রেন্ডদের নিয়েও সবসময় চর্চায় থাকেন। তবে ফ্যাশন আইকন ও বিলাস বহুল জীবনযাপনের পরেও যে মাটিতে পা আছে হার্দিকের তারই পরিচয় দিলেন পান্ডিয়া।

Read More: হার্দিককে সরিয়ে নেতৃত্বের দায়িত্বে রোহিত শর্মা, আসন্ন IPL’এ চমক দিতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স !!

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগে, মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক একটি অসাধারণ উদ্যোগ নিলেন। সূত্রের দাবি, তিনি ওয়াংখেরে স্টেডিয়াম-এর ১১ জন গ্রাউন্ডস্টাফকে ১০ লক্ষ টাকা করে প্রদান করেছেন। এই ঘটনাটি শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, এটি নেতৃত্বের এক অসাধারণ উদাহরণ। একজন অধিনায়কের কাজ শুধু মাঠে দল পরিচালনা করা নয়, বরং দলের বাইরের মানুষদেরও সম্মান দেওয়া। সেই দিক থেকে হার্দিক প্রমাণ করেছেন তিনি একজন পূর্ণাঙ্গ নেতা।

মাঠের বাইরেও ‘ক্যাপ্টেন’ হার্দিক পান্ডিয়া

Ipl 2025, হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Getty Images

এই ঘটনার পেছনে রয়েছে এক গভীর গল্প। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজের ফিটনেস এবং ফর্ম ফিরে পেতে হার্দিক পান্ডিয়া কঠোর অনুশীলনে মনোনিবেশ করেন। সেই সময় তিনি প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত ওয়াংখেরে স্টেডিয়ামে প্র্যাকটিস করতেন। অনেক সময় অনুশীলন রাতের শেষ প্রহর পর্যন্ত গড়াত। এই কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন এই গ্রাউন্ডস্টাফরা। মাঠকর্মীরা শুধু তাঁদের দায়িত্ব পালন করেননি, বরং অতিরিক্ত সময় থেকেও হার্দিককে সাহায্য করেছেন।

কখনও পিচ ঠিক রাখা, কখনও আলো বা অনুশীলনের সুবিধা নিশ্চিত করা – সব ক্ষেত্রেই তাঁরা তাঁর পাশে থেকেছেন। এই সহযোগিতার জন্য হার্দিক তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন – তিনি তাঁদের অবদানকে মূল্য দেবেন। আর এখন, তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ভক্তরা তাঁকে সাধুবাদ জানিয়েছেন, আর সমালোচকরাও তাঁর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এখন সামনে নতুন চ্যালেঞ্জ -আইপিএল ২০২৬। গত মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার প্রথম ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ। এবার ষষ্ঠ শিরোপার জন্য লড়াই হবে আরও তীব্র।

Read Also: প্রকাশ্যে IPL 2026’এর দ্বিতীয় দফার সূচি, ইডেনে নেই কোহলি-ধোনিদের কোনো ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *