বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে। গ্ৰুপ পর্বে ব্লু ব্রিগেডরা (India vs South Africa Match) দুরন্ত ফর্মে থাকলেও সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ব্যাটিং অর্ডার। প্রোটিয়াদের বিপক্ষে অলরাউন্ডার হিসেবে প্রভাব ফেলতে পারেননি হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। এই তারকা নিজের মাঠের বাইরেও সাম্প্রতিক সময় গার্লফ্রেন্ড মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে রঙিন জীবনে মেতে আছেন। সেই ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। এর মধ্যেই এবার প্রাক্ত স্ত্রীকে দামি গাড়ি উপহার দিলেন হার্দিক। এরপরই নাতাশা স্ট্যানকোভিচ (Natasa Stankovic) সোশ্যাল মিডিয়া সমালোচনার মুখে পড়েছেন।
Read More: বিশ্বকাপের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ হলেন বোর্ড কর্তা, চাঞ্চল্য ক্রিকেট মহলে !!
প্রাক্তন বউ’কে দামি গাড়ি উপহার-

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে জ্বলে ওঠার চেষ্টা করছেন হার্দিক পান্ডিয়া। তিনি নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে ম্যাচে সেরা নির্বাচিত হয়ে রীতিমতো চমক দেন। তবে এই তারকা ক্রিকেটার মাঠের বাইরেও বিভিন্ন কারণে চর্চায় থাকেন। হার্দিক ২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ৪ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে ছিলেন। তাদের একটি পুত্র সন্তান পর্যন্ত রয়েছে।
অন্যদিকে এই ডিভোর্সের পর জীবনে নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন এই আলোচিত অলরাউন্ডার। একাধিক মহিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়। তবে সাম্প্রতিক সময়ে তিনি মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে গভীর সম্পর্কে রয়েছেন। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেও তাদের টিম হোটেলে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। এর মধ্যেই এবার প্রাক্তন স্ত্রী নাতাশাকে দামি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিলেন। এই গাড়ির দাম প্রায় ৪ কোটি টাকা।
একটি ছবি সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে যেখানে গাড়িটির সঙ্গে হার্দিকের প্রাক্তন স্ত্রী এবং পুত্রকে দেখা গেছে। এরপরেই নাতাশা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনা মুখে পড়েছেন। “হার্দিক পান্ডিয়ার নিজের ইমেজ পরিষ্কার করার চেষ্টা করছেন। আত্মসম্মান বিসর্জন দিয়ে নাতাশার এই গড়ি উপহার নেওয়া উচিত হয়নি।” বলে উল্লেখ করেছেন এক ভক্ত। “প্রাক্তন স্ত্রী, ছেলে এবং গার্লফ্রেন্ড একসঙ্গে সবাইকে খুশি রাখছেন। হার্দিক পান্ডিয়া বাস্তব জীবনের আসল খেলোয়াড়।”, বলেও উল্লেখ করছেন অনেকে। “বাবা হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। এখানে কোন খারাপ কিছু বলার নেই।”, বলেও মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন নেটিজেনরা।