সময় শেষ সূর্যকুমারের, টি২০ বিশ্বকাপের আগেই‌ অধিনায়কের পদ পাকা করলেন হার্দিক !! 1

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2024) মহারণে মেতে উঠতে চলেছে ক্রিকেট বিশ্ব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিসিসিআই‌ও (BCCI)। ইতিমধ্যেই সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচকরা। এই গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ২০ ওভারের সিরিজে ব্লু ব্রিগেডরা মাঠে নামবে। এই সিরিজে একাধিক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এর মধ্যেই এবার সূর্যকুমারকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বের দায়িত্বে আসার খবর সামনে এসেছে।

Read More: IPL শুরুর আগেই ধাক্কা কেকেআরে, মাঠে লুটিয়ে পড়লেন তারকা ব্যাটসম্যান !!

ধারাবাহিকভাবে ব্যর্থ সূর্যকুমার-

সময় শেষ সূর্যকুমারের, টি২০ বিশ্বকাপের আগেই‌ অধিনায়কের পদ পাকা করলেন হার্দিক !! 2
Suryakumar Yadav | Image: Getty Images

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা (Rohit Sharma) এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন। তার পরবর্তী সময় ‌সূর্যকুমার যাদব এই পদে আসেন। তার নেতৃত্বে নতুনভাবে ব্লু ব্রিগেডরা আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই চালাচ্ছে। অধিনায়ক হিসাবে সফলতা পেলেও স্কাইয়ের সাম্প্রতিক সময় ব্যাটিং পারফর্মেন্স সমালোচনার মুখে পড়েছে। ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে ব্যাটিং অর্ডারকে রীতিমতো চিন্তার মধ্যে রেখেছেন তিনি।

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ৬ ইনিংসে মাত্র ৭২ রান সংগ্রহ করেন। এরপর অস্ট্রেলিয়ার (India vs Australia T20 Series) মাটিতেও তার ব্যাটিং বিপর্যয় অব্যাহত ছিল। অজিদের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ৫ ম্যাচে ৮৪ রান। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa T20 Series) বিপক্ষে দুরন্ত কামব্যাক করার উদ্দেশ্যে মাঠে নেমেছিলেন সূর্যকুমার। তবে এই সিরিজেও তার পরিচিত বিধ্বংসী ব্যাটিং দেখতে পাওয়া যায়নি। ৪ ইনিংসে মাত্র ৩৪ রান তুলে নিতে সক্ষম হন।

নেতৃত্বের দায়িত্বে হার্দিক-

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya | Image: Twitter

ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় বর্তমানে সূর্যকুমার যাদব নির্বাচকদের আতস‌ কাঁচের তলায় রয়েছেন। ৩৫ বছর বয়সী এই তারকাকে সামনে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল সাজিয়েছেন অজিত আগরকর (Ajit Agarkar)। তবে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পর ভবিষ্যৎ পরিকল্পনায় এই তারকাকে রাখতে চাইছেন না কর্মকর্তারা। সূত্র অনুযায়ী তার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে বাছাই করা হতে পারে।

এই তারকা অলরাউন্ডারের নেতৃত্বে গুজরাট টাইটান্স (Gujarat Titans) ২০২২ সালে ট্রফি জয় করেছিল। বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন। এশিয়া কাপে চোট পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুস্থ হয়ে সম্প্রতি মাঠে ফেরেন। ব্যাটে-বলে দুরন্ত ছন্দে ছিলেন এই তারকা। ৪ ম্যাচে ১৪২ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ৩ টি উইকেট তুলে নেন। ফলে তিনি নেতৃত্বের দায়িত্বে এলে দলকে আত্মবিশ্বাস দিতে পারবেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

Read Also: ৪,৪,৪,৪,৬,৬,৬… বিজয় হাজারেতে গর্জে উঠলো বিরাট কোহলির ব্যাট, ৬১ বলে খেললেন ৭৭ রানের ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *