টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI'কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !! 1

ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ ঘিরে শ্রীলঙ্কার মাটি স্বাভাবিকভাবেই বর্তমানে উত্তপ্ত রয়েছে। বিশ্বকাপ (T20 WC 2026) শুরুর আগে পিসিবি (PCB) তাদের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে খেলবে না বলে সিদ্ধান্ত নেয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল বিশ্ব ক্রিকেটে। ফলে এই ম্যাচের প্রতিটা মুহূর্ত আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে বলাই যায়। স্টেডিয়ামে উপস্থিত থেকে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) উৎসাহ দিতে ইতিমধ্যেই কলম্বোতে পৌঁছেছেন বহু সমর্থক। ভারতীয় দলও বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এর মধ্যেই বিসিসিআইয়ের (BCCI) নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আবার‌ও আলোচনায় উঠে এলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

Read More: ফের বঞ্চনা, যশস্বী-জাদেজাকে উপেক্ষা করে রাজস্থানের নতুন অধিনায়ক ঘোষণা !!

বিতর্কে হার্দিক পান্ডিয়া-

টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI'কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !! 2
Hardik Pandya and Mahika Sharma | Image: Twitter

মাঠের মধ্যে এবং মাঠের বাইরে একাধিকবার বিতর্কে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া। বিবাহ বিচ্ছেদের পর তাকে একাধিক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কের জড়িয়ে পড়তে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তিনি মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে রোমান্টিক অধ্যায় শুরু করেছেন। এই বলিউড মডেলের সঙ্গে ভারতীয় তারকা অলরাউন্ডারকে একান্তে বিদেশে ছুটি কাটাতে পর্যন্ত দেখা গেছে। তবে ভারত পাকিস্তান ম্যাচের আগে হার্দিক যা কান্ড ঘটালেন তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে উঠে এসেছে।

ভারতের টিম হোটেলে ধরা পরলেন এই আলোচিত জুটি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তাদের গায়ে ছিল স্নান করার পোশাক।‌ দুজনকে হাতে হাত ধরে এই পোশাকে হেঁটে যেতে দেখা যায়। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য শ্রীলঙ্কায় সফরে ক্রিকেটাররা তাদের পরিবারের সদস্যদের টিম হোটেলে রাখতে পারবেন কিনা তা জানার জন্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিসিসিআইয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল।

বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটাররা পরিবারের সঙ্গে একই হোটেলে থাকতে পারবেন না। শ্রীলঙ্কায় ম্যাচ দেখতে হলে পরিবারের সদস্যদের নিজস্ব খরচে আলাদা হোটেলে থাকতে পারেন। কিন্তু বিতর্কিত ভিডিও প্রকাশ হওয়ার পর জল্পনা তৈরি হয়েছে যে হার্দিক এবং মাহিকা একই হোটেলে আছেন। ফলে তিনি বিসিসিআইয়ের নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন। তবে এই বিষয়ে এখনও অফিশিয়ালি কোনো বিবৃতি সামনে আসেনি।

দেখুন সেই ভিডিওটি-

দুরন্ত ফর্মে হার্দিক-

টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI'কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !! 3
Hardik Pandya | Image: Getty Images

ভারতীয় দলের হয়ে চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন হার্দিক পান্ডিয়া। নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই তিনি জ্বলে উঠেছিলেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ৪ টি চার এবং ৪ টি ছয় আসে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করে নেন। এর ফলে ম্যাচের সেরা নির্বাচিত হন হার্দিক।

Read Also: বাদ বুমরাহ-স্যামসন, এন্ট্রি নিলেন অভিষেক-সিরাজ, প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাদশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *