মাহিকার সঙ্গে সম্পর্কের পরই দূরত্ব, ক্রুনাল-হার্দিক সম্পর্কে ধরলো ফাটল !! 1

নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজেতা হলো টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ প্রদর্শন দেখিয়ে এসেছে টিম ইন্ডিয়া। মেগা ফাইনালে সঞ্জু স্যামসন (Sanju Samson), ঈশান কিষান, অভিষেক শর্মা এবং শিবম দুবের ঝড়ো ব্যাটিংয়ে ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫৫ রানের পাহাড় তুলে ফেলেছিল। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ ৪ টি এবং অক্ষর প্যাটেল ৩টি উইকেট পেয়েছেন। ভারত ৯৬ রানের ব্যাবধানে ম্যাচটি জয়লাভ করে নেয়। মেগা ম্যাচে খেলোয়াড়দের সমর্থন করতে তাদের পরিবারের লোকদের দেখা গিয়েছে। ম্যাচ শেষে মাঠে দেখা যায় খেলোয়াড়দের পরিবারের সদস্যদের উচ্ছ্বাস। অনেকেই গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের সমর্থন করেন। তবে, হার্দিক পান্ডিয়ার পাশে ছিলেন না ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)।

মাহিকার জন্যই হার্দিক-ক্রুনালের সম্পর্কে ফাটল

হার্দিক পান্ডিয়া
Hardik Pandya and Mahika Sharma | Image Twitter

তবে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে, হার্দিক পান্ডিয়ার পাশে তাঁর বড় ভাই ক্রুনাল পান্ডিয়াকে (Krunal Pandya) দেখা যায়নি। ভারতীয় ক্রিকেটে পান্ডিয়া ভাইদের সম্পর্ক সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। দুজনেই বহু বছর ধরে ক্রিকেটে নিজেদের প্রতিভা দেখিয়েছেন এবং একে অপরের পাশে থেকেছেন। অতীতে বহু গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে ক্রুনাল ও তাঁর স্ত্রীকে হার্দিক পান্ডিয়ার সমর্থনে দেখা গিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেই দৃশ্য আর চোখে পড়ছে না। ফলে অনেক ভক্তই মনে করছেন দুই ভাইয়ের মধ্যে হয়তো দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতির পেছনে অনেকেই হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবনের পরিবর্তনের কথা উল্লেখ করছেন।

Read More: যৌতুকের জন্য মার-সকলের সামনে শারীরিক নির্যাতন, আদালতের দ্বারস্থ অমিত মিশ্রের স্ত্রী !!

তার প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পারিবারিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে। যদিও এই বিষয়ে পান্ডিয়া পরিবারের কেউই এখনও প্রকাশ্যে কিছু বলেননি। সূত্রের দাবি, হার্দিক পান্ডিয়া মাহিকার সঙ্গে সম্পর্ক করার পর থেকেই পরিবারের বাঁকি সদস্যদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটেছে দুই ভাইয়ের পরিবারের মধ্যে। অন্যদিকে এই বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেই হার্দিককে সমর্থন করতে মাহিকাকে দেখতে পাওয়া গিয়েছিল। এমনকি, বিশ্বকাপ জয়ের পর মাহিকা ও হার্দিকের উষ্ণ রোমান্স সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

Read Also: ফাইনালে নিয়ম ভেঙে ICC’এর শাস্তির মুখে আর্শদীপ, জরিমানা সহ ব্যান হলেন তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *