'জানি ওরা পাল্টি খাওয়া মাল..', ভারত-পাক ম্যাচ নিয়ে বিতর্কের মধ্যে কটাক্ষ ছুঁড়ে দিলেন হরভজন সিং !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার পাচ্ছে ক্রিকেট ভক্তরা। তবে সকলেই ভারত-পাকিস্তান (India vs Pakistan Match) মহারণ দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছে। তবে এই ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সালমান আলি আগারা (Salman Ali Agha) ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। এই ঘটনার জটিলতা অবশেষে কেটেছে। নিজেদের অবস্থান থেকে পাল্টি খেয়েছে পিসিবি (PCB)। এই বিষয় নিয়ে এবার রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিলেন হরভজন সিং।

Read More: মাথায় হাত টিম ইন্ডিয়ার, অসুস্থতা নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিষেক শর্মা !!

টিম ইন্ডিয়া, bcci, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

আইপিএল (IPL 2026) থেকে মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) বাদ পড়ার পর বিসিসিআই’কে চাপে ফেলার জন্য মাঠে নেমে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (PCB)। তারা স্পষ্ট জানিয়ে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগার বাহিনীরা ইন্ডিয়া ভ্রমণ করবে না। নিরাপত্তা সংক্রান্ত সমস্যাকে হাতিয়ার করে ভিন্ন নিরপেক্ষ ভেন্যুর জন্য আবেদন করা হয়। কিন্তু আইসিসি স্পষ্ট করে জানিয়ে দেয় যে লিটন দাসদের (Litton Das) নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা নেই। সমাধান না পাওয়া গেলে শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে বাদ দেওয়া হয়।

এই ভোট প্রক্রিয়া দেখা যায় একমাত্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পিসিবি (PCB) আন্তর্জাতিক ক্রিকেটে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে। তাদের সরকারের পক্ষ থেকে ভারতের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই বিতর্কের সূত্রপাত ঘটে। ফলে আসন্ন ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

হরভজন সিং’এর কটাক্ষ-

টিম ইন্ডিয়া, t20 world cup 2025
IND vs PAK | Image: Getty Images

ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত না হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো আইসিসি এবং আয়োজক দেশকে। এছাড়াও এই ম্যাচ অনুষ্ঠিত না হলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে খারাপ প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছিলেন। গত রবিবার বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা পিসিবির সঙ্গে আলোচনায় বসে। এরপরে নিজেদের মত বদলে পিসিবি স্পট জানিয়েছে যে ভারতের বিপক্ষে তারা ম্যাচ খেলবে। এরপরই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের নাটক নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে।

এই বিষয়ে এবার হরভজন সিং (Harbhajan Singh) রীতিমতো কটাক্ষ ছুঁড়ে দিলেন। তিনি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি আগেই বলেছিলাম ওরা ইউ-টার্ন নেবে এবং খেলবে। আমার মনে হয় পাকিস্তান অনেক দেরিতে বুঝতে পেরেছে যে টুর্নামেন্ট তাদের ছাড়া চলতে পারে কিন্তু ভারত ছাড়া কখন‌ও নয়। ওরা অনেক কথা বলেছিল যে বাংলাদেশকে সমর্থন করবো এবং খেলবো না। যদি খেলতে না চায় না খেলুক। কিন্তু আগামী সময় আইসিসির যে ক্ষতিপূরণ তা দিতে হবে। আর্থিক ক্ষতি অনেক বেশি এবং অর্থের কথা যখন আসে তারা খেলার জন্য আবেদন জানাবে এটাই স্বাভাবিক।”

Read Also: “প্রাপ্য সম্মান কবে পাবে?”, অক্ষর প্যাটেল কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *