"দম থাকলে করে দেখা..", ভারতকে বয়কটের বিতর্কে পাকিস্তানকে তীব্র আক্রমণ হরভজন সিং'এর !! 1

বর্তমানে ভারত আন্তর্জাতিক ক্রিকেটকে নতুন দিশা দেখাচ্ছে। এই খেলাকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা বিসিসিআই (BCCI) বহু বছর ধরে দিয়ে আসছে। আইপিএলের (IPL 2026) মতো ফ্রাঞ্চাইজি লিগ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে জায়গা করে নিয়েছে। ফলে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ব্লু ব্রিগেডদের বয়কট করার সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না। এবার এই বিষয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh) বিস্ফোরক মন্তব্য করলেন।

Read More: “রাস্তায় বসতে হবে এখন..”, বিশ্বকাপে ভারতকে বয়কটের সিদ্ধান্তের পর করুণ সুর বোর্ড চেয়ারম্যানে !!

বিশ্বকাপ
Pakistan Cricket Team | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে ঘিরে একাধিক বিতর্ক বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে চর্চায় রয়েছে। প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ভারতের নিরাপত্তার অভাব রয়েছে বলে তাদের ক্রিকেটারদের পাঠাবে না বলে স্পষ্ট করে দেয়। এই বিষয়ে আইসিসি (ICC) একাধিকবার আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেছিল। কিন্তু তাতে শেষ পর্যন্ত কাজের কাজ হয়নি। ফলে ভোটাভুটির মাধ্যমে টাইগার বাহিনীদের আসন্ন বিশ্বকাপ থেকে বাদ দেয় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

এরপরই পাকিস্তান‌ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপে ফেলার জন্য মাঠে নেমে পড়ে। তারাও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটতে পারেন বলে অনেকে মনে করছিলেন অনেকে। কিন্তু সাম্প্রতিক খবর অনুযায়ী পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। এরপরই বিবৃতি দিয়ে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে আঘাত আনবে বলে স্পষ্ট করে দেয় আইসিসি।

হরভজন সিং’এর মন্তব্য-

টিম ইন্ডিয়া, bcci
IND vs PAK | Image: Getty Images

পাকিস্তানের বিশ্বকাপের মঞ্চে ভারতকে বয়কট করার সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না। যখন এই দুই দল একে অপরের মুখোমুখি হয় তখন ক্রিকেটের উত্তাপ অনেকটাই বেশি থাকে। এই হাইভোল্টেজ ম্যাচ থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে আয়োজকরা। ফলে পিসিবি (PCB) বয়কট করলে তোদের বিপুল পরিমাণ আর্থিক জরিমানা করা হতে পারে বলে মনে করছেন অনেকেই। এর মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এই বিষয় নিজের মতামত প্রকাশ করেছেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি আমাদের বিরুদ্ধে পাকিস্তান খেলতে না চায় তাহলে না খেলুক তারা। আমাদের কিছু যায় আসে না। পাকিস্তান ছাড়াও ভারতীয় ক্রিকেট টিকে থাকতে পারে। কিন্তু যদি তুমি মনে কর ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকবে তা সম্ভব নয়। এটা মাথায় রেখেই সিদ্ধান্ত নাও।” উল্লেখ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার মাটিতে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

Read Also: বিশ্বকাপের নতুন দল ঘোষণা করলো BCCI, গম্ভীরের ‘চোখের বালি’ পেলেন নো-এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *