আসন্ন IPL'এর আগেই বড় বদল গুজরাত শিবিরে, কোচের দায়িত্ব পেলেন কিংবদন্তি তারকা !! 1

সদ্য সমাপ্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। বিশ্বকাপ শেষ হতেই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL 2026), যদিও এখনও পর্যন্ত সুচিপত্র প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।  আইপিএল ২০২৬ শুরু হতে চলেছে আগামী ২৮ মার্চ থেকে। নতুন মরশুমের আগে দল গোছানোর কাজ জোরকদমে শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজি। ১০টি ফ্রাঞ্চাইজি আবার একবার আইপিএল শিরোপার জন্য লড়াই চালাবে। সূত্রের দাবি, ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই নাকি এবারের আইপিএলের সূচনা হবে। তবে, আরসিবি দলের প্রতিপক্ষ হবে কোন দল তা এখনও স্পষ্ট নয়। তবে, আইপিএলের আগেই বড় পদক্ষেপ নিল ২০২২’এর আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স দল।

গুজরাত দলে নতুন কোচের নিয়োগ

ipl-2025-eliminator-key-stars-for-gt
Gujarat Titans | Image: Getty Images

শুভমান গিলের নেতৃত্বাধীন এই দল গত মৌসুমে এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল। এবার, অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ওপেনার ম্যাথু হেডেনকে দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজির তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই খবর। দলের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেন, “আমরা দীর্ঘমেয়াদে দলকে আরও শক্তিশালী করতে চাই। সেই লক্ষ্যেই ম্যাথু হেডেনের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে কোচিং দলে যুক্ত করা হয়েছে।” শুভমন গিলের নেতৃত্বাধীন দলের ব্যাটিং ইউনিটকে আরও শক্তিশালী করে তুলতেই এই সিদ্ধান্ত।

Read More: যৌতুকের জন্য মার-সকলের সামনে শারীরিক নির্যাতন, আদালতের দ্বারস্থ অমিত মিশ্রের স্ত্রী !!

হেডেনের কাঁধে উঠছে গুরুদায়িত্ব

আসন্ন IPL'এর আগেই বড় বদল গুজরাত শিবিরে, কোচের দায়িত্ব পেলেন কিংবদন্তি তারকা !! 2
Matthew Hayden | Image: Getty Images

তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্রিকেটে হেডেনের বিশাল অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের উন্নতিতে বড় ভূমিকা নিতে পারে। ম্যাথু হেডেনও গুজরাত টাইটান্সের সঙ্গে যুক্ত হয়ে দারুণ উচ্ছ্বসিত। তিনি মনে করেন, একটি শক্তিশালী ব্যাটিং লাইনআপই দলের সাফল্যের মূল চাবিকাঠি। তাঁর কথায়, “ভালো ব্যাটিং প্রতিপক্ষকে সব সময় চাপে রাখে। আর যখন ব্যাটিং দুর্ধর্ষ হয়ে ওঠে, তখন ম্যাচ জেতা অনেক সহজ হয়ে যায়। আমি চাই গুজরাত টাইটান্স সেই মানের ব্যাটিং করুক।”  ২০২১ ও ২০২২ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলের মেন্টর হিসেবে কাজ করেছিলেন তিনি। বিশেষ করে ২০২২ সালে পাকিস্তানকে ফাইনালে তুলতে তাঁর কৌশলগত ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

Read Also: ‘ফারহানই যোগ্য’, সঞ্জুর সেরা হওয়া নিয়ে ICC-কে চোর বললেন তানভির আহমেদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *