IPL 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই বড় ধাক্কা খেল পাকিস্তান সুপার লিগের (PSL 2026) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগের ১১তম আসর শুরু হওয়ার আগেই একের পর এক বিদেশি খেলোয়াড় নিজেদের নাম প্রত্যাহার করতে শুরু করেছেন। এই তালিকায় নতুন করে যুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মতি (Gudakesh Motie)। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি স্পিনার ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। পুরো টুর্নামেন্টে তিনি উইন্ডিজ দলের অন্যতম প্রধান বোলার ছিলেন। সাতটি ম্যাচে ১০টি উইকেট নিয়ে তিনি দলের সর্বোচ্চ উইকেট শিকারী হন।
PSL ছাড়লেন তারকা স্পিনার

বিশ্বকাপে তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের কারণে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর চাহিদা বেড়ে যায়। পাকিস্তান সুপার লিগে তাকে দলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। তবে লিগ শুরুর আগেই তিনি নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। সূত্রের দাবি, বিশ্বকাপ শেষে ভ্রমণ সংকটের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সুপার এইট পর্বে ভারতের কাছে হেরে বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে আটকে পড়ে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায় যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এই কারণে ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা দীর্ঘ সময় ভারতে আটকে ছিলেন।
READ MORE: BREAKING NEWS: IPL 2026 শুরুর আগেই বিপর্যয়ের মুখে KKR, ছিটকে গেলেন তারকা খেলোয়াড় !!
প্রায় এক সপ্তাহেরও বেশি সময় পর তারা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরতে সক্ষম হন। এই দীর্ঘ ভ্রমণ সংকটের পর মতি বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন এবং পিএসএল থেকে সরে দাঁড়ান। তার বদলি হিসেবে লাহোর কালান্দার্স শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েল্লাগেকে দলে নিতে যাচ্ছে। ওয়েল্লাগে টি–টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে আটটি উইকেট নিয়েছিলেন। তাঁর ইকোনমি রেটও ছিল বেশ ভালো, যা তাকে টি–টোয়েন্টি ফরম্যাটে কার্যকর বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
লখনৌ দলে নেবেন এন্ট্রি

পিএসএলের ১১তম আসর শুরু হবে ২৬ মার্চ থেকে, আইপিএল (IPL 2026) শুরুর দুদিন আগে থেকে শুরু হচ্ছে এই লীগ। ইতিমধ্যে জিম্বাবুয়ের তারিক পেসার ব্লেসিং মুজারাবানিও পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে (KKR) যোগ দিয়েছেন। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের জায়গায় কেকেআরের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। মতি শুধু যে PSL ছেড়েছে সেটা নয়, বেশ কিছু সূত্রের দাবি মতির দল ত্যাগের পিছনে রয়েছে আইপিএল (IPL 2026) যোগ। লখনৌ সুপার জায়ান্টস দলে যোগ দিতে পারেন মতি।