বিষ্ণোই-তুষারের বোলিং'এ রুদ্ধশ্বাস জয়, গুজরাটকে হারিয়ে নতুন রুপকথা লিখল রাজস্থান !! 1

আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঘরের মাঠে গুজরাট টাইটান্স (Gujarat Titans) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে। এই ম্যাচে অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) প্রথমে টসে জিতে ব্যাটিং করার চ্যালেঞ্জ বেছে নেন। প্রথমে ইনিংসে ব্যাট করতে নেমে দুরন্ত ছন্দে ছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এবং যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এরপর ধ্রুব জুরেলের (Dhruv Jurel) শক্তিশালী ব্যাটিংয়ে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় রাজস্থান। এই রান তাড়া করতে নেমে সাই সুদর্শনের (Sai Sudarshan) ব্যাটিং’এ লড়াই করেও শেষ পর্যন্ত পরাজিত হল গুজরাট।

Read Also: বুকে পাথর চেপে KKR একাদশ থেকে সরে যাচ্ছেন রাহানে, সাথে ছাঁটাই করছেন এই ‘অষ্ঠরম্ভা’ কে !!

রাজস্থানের দুরন্ত ব্যাটিং-

বিষ্ণোই-তুষারের বোলিং'এ রুদ্ধশ্বাস জয়, গুজরাটকে হারিয়ে নতুন রুপকথা লিখল রাজস্থান !! 2
GT vs RR | Images: Getty Images

প্রথম ইনিংসে রাজস্থানের দুই তরুণ ওপেনার আজ আক্রমণ শুরু করেন। গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। ৩৮ বলে ৭০ রান করেন পার্টনারশিপ গড়েন তারা। বৈভবের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩১ রান। ৫ টি চার এবং ১ টি ছয় মারেন তিনি। এরপর যশস্বী ধ্রুব জুরেলের (Dhruv Jurel) সঙ্গে জুটি বাঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। যশস্বী আজ করেন ৩৬ বলে ৫৫ রান। ৬ টি চার এবং ৩ টি ছয় মেরে জ্বলে উঠেছিলেন। অন্যদিকে ম্যাচে রিয়ান পরাগ সম্পূর্ণ ব্যর্থ হন। ৪ বলে ৮ রান করেন অধিনায়ক। শিমরান হেটমায়ারের (Shimran Hetmyer) ব্যাট থেকে আসে ৮ বলে ১৮ রান।

তবে এইরকম চাপের মুখে জুরেল একদিক থেকে ধরে রেখে নিজেকে প্রমাণ করেন। শেষ পর্যন্ত এই তারকা সংগ্রহ করেন ৪২ বলে ৭৫ রান। তিনি হাঁকান ৫ টি চার ও ৫ টি ছয়। ফলে রাজস্থান প্রথম ইনিংসে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে শক্তিশালী জায়গায় পৌঁছে যায়। উল্লেখ্য গুজরাটের হয়ে রশিদ খান (Rashid Khan) ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১ টি উইকেট নিজের দখলে করেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৪ ওভারে ৪৮ রান দিয়ে পেয়েছেন ১ টি উইকেট। তবে কাগিসো রাবাডা (Kagiso Rabada) ৪ ওভারে ৪২ রান খরচ করলেও তুলে নেন ২ টি উইকেট।

লড়াই করে হার গুজরাটের-

বিষ্ণোই-তুষারের বোলিং'এ রুদ্ধশ্বাস জয়, গুজরাটকে হারিয়ে নতুন রুপকথা লিখল রাজস্থান !! 3
GT vs RR | Images: Getty Images

আজ গুজরাটের হয়ে ওপেনিং করতে আসেন কুমার কুশাগ্ৰ ও সাই সুদর্শন (Sai Sudarshan)। কুমার কুশাগ্ৰ (Kumar Kushagra) মাত্র ১৪ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন। এরপর ব্যাট করতে নেমে জস বাটলার‌ও (Jos Buttler) ভরসা দিতে ব্যর্থ হন। এই তারকা করেন ১৪ বলে ২৬ রান। ৫ টি বাউন্ডারি হাঁকান তিনি। এইরকম পরিস্থিতিতে গ্লেন ফিলিপস‌ও (Glenn PhilIips) মাত্র ৩ রান করে মাঠ ছাড়লে দল চাপের মুখে পড়ে যায়। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে জ্বলে ওঠেন রবি বিষ্ণোই (Ravi Bishnoi)।

এইরকম পরিস্থিতিতে এক দিক থেকে ধরে সাই সুদর্শন লড়াই চালিয়েছিলেন। তিনি ৪৪ বলে ৭৩ রান সংগ্রহ করেন। মারেন ৯ টি চার এবং ৩ টি ছয়। তবে সাই আউট হয়ে গেলে গুজরাটের থেকে ম্যাচ কার্যত বেড়িয়ে গিয়েছিল। এইরকম পরিস্থিতিতে রশিদ খান (Rashid Khan) এবং কাগিসো রাবাডা (Kagiso Rabada) গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন। তারা দুজনে মিলে ম্যাচকে শেষ পর্যন্ত নিয়ে যান‌।

শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১১ রান। এইরকম পরিস্থিতিতে তুষার দেশপান্ডে (Tushar Deshpande) এসে ম্যাচে মোড় ঘুরিয়ে দেন। রশিদ খানকে ফেরান ১৬ বলে ২৪ রানে। রাবাডা অপরাজিত থাকেন ১৬ বলে ২৬ রানে। শেষ পর্যন্ত ৬ রানে রাজস্থান রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য রাজস্থান রয়্যালসের হয়ে রবি বিষ্ণোই ৪ ওভারে ৪১ রান দিয়ে মোট ৪ টি উইকেট সংগ্রহ করেন। তুষার দেশপান্ডে ৩ ওভারে ২৪ রান দিয়ে শিকার করেন ১ টি উইকেট।

Read More: সঞ্জীব গোয়েঙ্কাই শুধু নন, KKR মালিক শাহরুখ খানও হয়েছিলেন IPL থেকে ব্যান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *