আজ আইপিএলের আরও একটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই ম্যাচে প্রথমে টসে জিতে শ্রেয়স আইয়ার বোলিং করার সিদ্ধান্ত বেছে নেন। দলের হয়ে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) থেকে বিজয়কুমার বৈশাক (Vijayakumar Vyshak) রীতিমতো জ্বলে ওঠেন। ফলে বিপর্যয়ের মুখে পড়ে গুজরাট। এইরকম পরিস্থিতিতে ১৬২ রানে পৌঁছেছিল তারা। এই রান তাড়া করতে নেমে চাপের মুখে পড়ে যায় পাঞ্জাবও। তবে প্রভসিমরান সিং (Prabhshimran Singh) এবং কুপার কনলি (Cooper Connolly) দলকে ভরসা দেন। ফলে শেষ পর্যন্ত দুরন্ত জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।
Read More: পুরনো প্রেম! চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমে জাদেজার চোখে জল, হলুদ জার্সিকেও চুমু !!
পাঞ্জাবের দুরন্ত জয়-

আজ প্রথম ইনিংসে গুজরাট টাইটান্সের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন শুভমান গিল (Shubman Gill) ও সাই সুদর্শন (Sai Sudarshan)। দুজনে মিলে দলের হয়ে গত বছর প্রচুর রান সংগ্রহ করেছিলেন। কিন্তু আজ সাই ১১ বলে মাত্র ১৩ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। এরপর গিল এবং জস বাটলার (Jos Buttler) জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এই দুই অভিজ্ঞ তারকাও ব্যর্থ হন। গিল ২৭ বলে ৩৯ রান করে মাঠ ছাড়েন। বাটলারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৮ রান।
এরপর গ্লেন ফিলিপস (Glenn PhilIips) ১৭ বলে ২৫ রান করে এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) ৩৩ বলে ৩৮ রান সংগ্রহ করে আউট হয়ে গেলে দল চাপের মুখে পড়ে যায়। গুজরাট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। পাঞ্জাবের হয়ে বিজয়কুমার ৩ উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করেছিলেন। চাহাল পান দুটি উইকেট। অন্যদিকে পাঞ্জাবের হয়ে ওপেনিং করতে নেমে জ্বলে উঠতে পারেননি প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। মাত্র ৭ রান করে মাঠ ছাড়েন এই তরুণ প্রতিভা। এরপর প্রভসিমরান সিং কুপার কনলির সঙ্গে জুটি স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান।
২৪ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন প্রভসিমরান। শ্রেয়স আইয়ার ফেরেন মাত্র ১৮ রান করে। তবে কুপার কনলি একাই এক দিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে দুরন্ত জয় এনে দেন তিনি। ৪৪ বলে ৭২ রান করেন এই তরুণ তারকা। ৫ টি চার এবং ৫ ছক্কা হাঁকান। ফলে ৫ বল বাকি থাকতেই পাঞ্জাব ৩ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়।
এরপরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে গুজরাট। “অধিনায়কের দায়িত্ব থেকে গিলকে এখুনি সরাও। পচা দল হয়ে গেছে গুজরাট। এরা এই বছর লিগ তালিকায় শেষে থেকে শেষ করবে।” বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন এক সমর্থক। “মহম্মদ সিরাজ (Mohammed Siraj) থেকে রশিদ খান (Rashid Khan) পাঞ্জাবকে চাপে ফেলতেই পারেনি। এই বোলিং লাইনআপ দলকে ডোবাবে।” বলে উল্লেখ করছেন সমর্থকরা। “শেষের দিক থেকে কাপ নেবে।”, বলেও মজা করছেন অনেকেই।
দেখুন ট্যুইট চিত্র-
Blunders GT did today
Played Rabada ahead of holder
Delayed prasidh krishna over till 12
( Continuous 4 over spell is not easy for a bowler )No sai kishore in the team one of the wicket takers for team
sundar at 4 ahead of kushagra
Phinisher SRK still playing
— Swastik🧃🧃🧃 (@Obliviate017) March 31, 2026
🚨PBKS won the match by 3 wickets after an exciting mid-phase game against GT. pic.twitter.com/WeIkTpTkOm
— Tapish (@crictapish) March 31, 2026
🚨 Gujarat Titans has lost their first match vs PBKS in the last over, absolute thriller match it was and GT would have won if they had played Jason Holder over this fraud Kagiso Rabada. 💔
– So many positives from this match, we move on to the next one!!! pic.twitter.com/x9PK6NWCoo
— Ahmed Says (@AhmedGT_) March 31, 2026
PBKS are looking unstoppable while GT are looking clueless, haven’t scored much and now seems too weak in bowling.#TataIPL #PBKSvsGT
— Tapish (@crictapish) March 31, 2026
Gujarat Titans batters gifted 3 wickets to Vijaykumar Vyshak, who was Dinda's main asset… that tells you everything about GT's batting order. 😪😪 pic.twitter.com/0acjP2ReRM
— Dinda Academy (@academy_dinda) March 31, 2026
GT will officially be academy's second favorite team in this IPL. pic.twitter.com/IePeaPDJuu
— TukTuk Academy (@TukTuk_Academy) March 31, 2026
How are batters like Shubman Gill & Sai Sudarshan even surviving in IPL 2026 in this six-hitting era… with no six? 🤔 pic.twitter.com/vlkeFkN98D
— StarcyKKR (@StarcKKR) March 31, 2026
Shubman gill pic.twitter.com/HhUEfkaDxy
— VikramShelby (@MrVicky184) March 31, 2026
My top 4 weakest teams of this IPL
Gujarat Titans
Chennai Super Kings
Lucknow Super Giants
Rajasthan Royals
Either they have weak bowling or weak Batting, And may struggle to find right combination throughout Season.
Reason Why, IPL trophies are won at auction Table.
— Shah (@Shahhoon1) March 31, 2026
Shubman Gill out for 39 (27). Strike rate under question 🤔#IPL2026 #PBKSvsGT pic.twitter.com/suf47OpBfI
— Khan (@ccricket713) March 31, 2026