ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হয়েছে। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এই জয়ের মাধ্যমে ভারত বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তি আবারও প্রমাণ করেছে।এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে প্রধান কোচ গৌতম গাম্ভীর-এর। তার কোচিংয়ে গত এক বছরে ভারত জিতেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫, এশিয়া কাপ ২০২৫ এবং এবার আইসিসি মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ জয়ের পর গম্ভীর অধিনায়ক সূর্য কুমার যাদব এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ-কে নিয়ে আহমেদাবাদের একটি হনুমান মন্দিরে যান।
কীর্তি আজাদের মন্তব্যে ক্ষুব্ধ গম্ভীর

সেখানে ট্রফি নিয়ে আশীর্বাদ নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জাতীয় দলের সাফল্যকে কোনও নির্দিষ্ট ধর্মীয় জায়গার সঙ্গে যুক্ত করা ঠিক নয়। তবে গম্ভীর এই সমালোচনায় খুব একটা গুরুত্ব দেননি। তার মতে, এটি পুরো দেশের জন্য গর্বের মুহূর্ত এবং এই সময় দলের সাফল্য নিয়েই কথা হওয়া উচিত। গম্ভীর বলেন, “আজ যদি কেউ এমন মন্তব্য করেন, তাহলে তিনি আক্ষরিক অর্থেই নিজের দলের খেলোয়াড়দের হেয় করছেন।“
Read MOre; বিশ্বকাপ জিতেই অবসর, ক্যারিয়ারে মস্ত বড় সিদ্ধান্ত জসপ্রীত বুমরাহের !!
গম্ভীরের মতে, ক্রিকেটাররা টুর্নামেন্ট জুড়ে অসাধারণ মানসিক শক্তি দেখিয়েছে। প্রতিটি ম্যাচে তারা চাপের মধ্যে খেলেছে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ হারের পর দলটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। সেই সময় দলের উপর সমালোচনার ঝড় উঠেছিল। তবে সেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এই কারণেই গম্ভীর মনে করেন, এখন বিতর্কের বদলে দলের সাফল্য উদযাপন করা উচিত।