ইডেনেই বিদায় ঘন্টা গৌতম গম্ভীরের, বিশ্বকাপের পরাজয়ের দায় নিয়ে করবেন পদত্যাগ !! 1

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দল রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছর ঘরের মাঠে ট্রফি জয় করে আরও একটি আইসিসি (ICC) টুর্নামেন্ট নিজেদের দখলে করবে ব্লু ব্রিগেডরা বলেই আশা করছিলেন ভক্তরা। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে বর্তমানে সেমিফাইনালের ওঠার রাস্তায় দলের কার্যত বন্ধ হয়ে গেছে বলাই যায়। সুপার ৮’এর গ্ৰুপ ১’এ’তে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দুরন্ত জয় তুলে নিয়ে এগিয়ে গেছে। নেট রান রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ব্লু ব্রিগেডরা। এর সঙ্গেই এবার ইডেনের মাটিতে শেষ হতে চলেছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দায়িত্ব বলে খবর সামনে এসেছে।

Read More: “সুযোগ নেই ভারতের..”, পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলবে এই দেশ বলে ঘোষণা এবি ডিভিলিয়ার্সের !!

সেমিফাইনালেই পারবে না পৌঁছাতে-

ইডেনেই বিদায় ঘন্টা গৌতম গম্ভীরের, বিশ্বকাপের পরাজয়ের দায় নিয়ে করবেন পদত্যাগ !! 2
IND vs SA | Image: Getty Images

প্রাথমিক গ্ৰুপ পর্বে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। পাকিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করেছিল হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। তবে জয়ের ধারাবাহিকতা সুপার ৮’এ বজায় রাখতে পারিনি ভারত। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে ৭৬ রানে পরাজিত হয়ে চাপের মুখে পড়ে গেছে তারা। প্রোটিয়াদের দেওয়া ১৮৮ রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবদের ব্যর্থতা একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে।

শিবম দুবে (Shivam Dube) ছাড়া কিউ বড়ো ইনিংস খেলে জ্বলে উঠতে পারেননি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ গতকাল জিম্বাবুয়েকে (West Indies vs Zimbabwe Match) ১০৭ রানে পরাজিত করে বুঝিয়ে দিয়েছে যে তারা সেমিফাইনালে পৌঁছানোর অন্যতম দাবিদার। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় দলের শেষ ৪’এ পৌঁছানোর লড়াই কার্যত শেষ বলেই অনেকে মনে করছেন।

ইডেনেই বিদায় গম্ভীরের-

গম্ভীর
Gautam Gambhir | Image: Twitter

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলে আসার পর একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় একাদশে আশ্চর্যজনকভাবে অক্ষর প্যাটেলকে (Axar Patel) বাদ দিয়েছিলেন। এই সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি। ফলে চলতি বিশ্বকাপে যদি ভারত না সেমিফাইনালে পৌঁছাতে পারে তাহলে সময়ের আগে গম্ভীরকে পদ ছাড়তে হবে বলে খবর সামনে এসেছে। বিসিসিআই (BCCI) এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।

বিশ্বকাপের সুপার ৮’এর শেষ ম্যাচ ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে ইডেন গার্ডেন্সে খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ব্লু ব্রিগেডদের পরবর্তী ২ ম্যাচে জয় তুলে নিতে হবে। তারপরেও নেট রান রেটের সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হতে পারে সূর্যকুমার যাদবদের। ভাগ্য সদয় না হলে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি বিশ্বকাপে ভারতীয় দলের শেষ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের পরেই প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করতে পারেন গৌতম গম্ভীর বলে খবর সামনে এসেছে।

Read Also: “সেমিফাইনালেই ভারত পৌঁছাবে না..”, মহম্মদ আমিরের যুক্তিসঙ্গত ভবিষ্যদ্বাণী নিয়ে চিন্তায় ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *