গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন। তার সময়কালেই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ব্যাটসম্যান হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। সাম্প্রতিক সময় হিটম্যানের একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পিছনেও গম্ভীরের হাতে রয়েছে বলেই অনেকেই উল্লেখ করেন। তবে সমস্ত বিতর্ককে পিছনে ফেলে দেশকে বিশ্বকাপ (T20 WC 2026) জয়ের স্বাদ এনে দিলেন তিনি। কোনো ফাইনালেই হারেননি এই তারকা। তার অনন্য রেকর্ড এবারেও অব্যাহত থাকল।
Read More: “একতরফা ভাবে হারিয়ে দিলো…” তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
ভারতের বিশ্বকাপ জয়-

আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই ভারতীয় ২০ ওভারের দলকে প্রস্তুত করেছেন গৌতম গম্ভীর। টুর্নামেন্ট চলাকালীনও একাদশে একাধিক পরিবর্তন দেখতে পাওয়া গেছে। সঞ্জু স্যামসনকে (Sanju Samson) আবারও ওপেনার হিসেবে ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল তা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে। শেষ পরপর ৩ টি ম্যাচে অর্ধশতরান করেছেন এই তারকা। ফাইনালে এই তারকার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৮৯ রান।
নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ঈশান কিষাণও (Ishan Kishan) দুরন্ত ফর্মে ছিলেন। ফলে ২৫৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয় ব্লু ব্রিগেডরা। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ছাপ ফেলতে ব্যর্থ হয়। একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় কিউই বাহিনী। ওপেনার টিম সেইফার্ট (Tim Seifert) এবং অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ব্যাট হাতে লড়াই চালালেও ভারত শেষ পর্যন্ত ৯৬ রানে বিশাল জয় ছিনিয়ে নেয়।
অপরাজেয় গৌতম গম্ভীর-

গৌতম গম্ভীর ক্রিকেটার হিসেবে ভারতীয় দলকে বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিলেন। ২০০৭ সালে ভারতীয় দল প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে। এই টুর্নামেন্টের ফাইনালে গুরুত্বপূর্ণ সময় পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন গম্ভীর। এরপর ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জয়ের পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ফাইনালে শ্রীলঙ্কার (India vs Sri Lanka Match) বিপক্ষে তার ৯৭ রানের দুরন্ত ইনিংস এখনও স্মরণীয় হয়ে আছে।
আইপিএলেও দু’বার ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)’এর হয়ে ট্রফি জিতেছেন গম্ভীর। এখানেই শেষ নয় মেন্টর হিসেবে ২০২৪ আইপিএলে নাইট বাহিনীকে চ্যাম্পিয়ন করেন। অন্যদিকে ভারতীয় দলে প্রধান কোচ হিসাবে আসার পর সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছেন। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দল ট্রফি জয় করে। এমনকি এশিয়া কাপের (Asia Cup 2025) শিরোপাও ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও গৌতম গম্ভীরের হাত ধরে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। ফলে সমালোচকদের মুখ একেবারেই বন্ধ করে দিয়েছেন বলাই যায়।