জ্যাকসের উইকেট পড়তেই ডাগআউটে গম্ভীরের তাণ্ডব! ভাইরাল সেলিব্রেশনে সরগরম নেটদুনিয়া 1
IND vs ENG | Image: Getty Images

আজ প্রথম থেকেই ইংল্যান্ডের ওপর চাপ সৃষ্টি করেছিল গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দল। প্রথম ইনিংসে ব্যাট জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ফলে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে ইংল্যান্ডের টপ অর্ডার চাপের মুখে পড়ে যায়। এইরকম পরিস্থিতিতে জ্যাকব বেথেল (Jacob Bethell) এবং উইল জ্যাকস (Will Jacks) গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। সেই সময় চাপের মুখে অক্ষর প্যাটেলের (Axar Patel) দুরন্ত ফিল্ডিং দলকে আবারও ম্যাচে ফিরিয়ে আনে। উইল জ্যাকস আউট হ‌ওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন গৌতম গম্ভীর। সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে‌।

Read More: অবসর ভেঙেই CSK-এ ফের অশ্বিন, রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে !!

গম্ভীরের সেলিব্রেশন ভাইরাল-

জ্যাকসের উইকেট পড়তেই ডাগআউটে গম্ভীরের তাণ্ডব! ভাইরাল সেলিব্রেশনে সরগরম নেটদুনিয়া 2
IND vs ENG | Image: Getty Images

ভারত আজ প্রথম ইনিংসে সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংসে হাত ধরে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে। এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের টপ অর্ডার সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। ৬৪ রানে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। এইরকম পরিস্থিতিতে জ্যাকব বেথেল এবং উইল জ্যাকস জুটি বেঁধে চাপ সৃষ্টি করতে থাকেন। তারা দুজনে মিলে ৩৯ বলে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন।

একের পর এক চার-ছক্কা রীতিমতো ব্লু ব্রিগেডদের চাপের মুখে ফেলে দেয় দুই তারকা। এইরকম পরিস্থিতিতে ১৪ তম ওভারে বোলিং করতে এসে জ্বলে ওঠেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। তিনি শেষ বল করার আগে পরপর তিনটি ওয়াইড করে ছন্দ হারিয়েছিলেন। তবে চতুর্থবারের চেষ্টায় ওয়াইড না করে একটু ক্রিজের বাইরের দিকে বল করতে সক্ষম হয়। এই বল‌ উইল জ্যাকসের বেটের অগ্রভাগে লেগে বাউন্ডারির বাইরের দিকে উড়ে যাচ্ছিল।

বাউন্ডারি লাইনে ভারসাম্য হারালেও বল ধরে মাঠের ভিতরে ছুঁড়ে দিতে সক্ষম হয় অক্ষর প্যাটেল। এই ক্যাচ ধরে শিবম দুবে (Shivam Dube) উইল জ্যাকসকে (Will Jacks) মাঠের বাইরে পাঠিয়ে দেন। এইরকম সময় প্রধান কোচ গৌতম গম্ভীর ডাগ‌আউটে চেয়ার ছেড়ে উঠে পড়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তার আগ্রাসী সেলিব্রেশন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।‌

দেখুন সেই ভিডিওটি-

ব্যর্থ হল জ্যাকব বেথেলের লড়াই-

ভারতের দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে ইংল্যান্ডে টপ অর্ডার বিপর্যয়ের মুখে পড়েছিল। ওপেনার ফিল সল্টের (Phil Slat) ব্যাট থেকে আসে মাত্র ৩ বলে ৫ রান‌। অভিজ্ঞ জস বাটলার‌ও (Jos Buttler) হাল ধরতে ব্যর্থ হন। তিনি ১৭ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন। অধিনায়ক হ্যারি ব্রুক‌ও আজ হতাশ করেছেন। এইরকম পরিস্থিতিতে একাই দায়িত্ব কাঁধে তুলে নেন জ্যাকব বেথেল। তিনি ৪৮ বলে ১০৫ রান সংগ্রহ করে লড়াইকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি ৭ রানে জয় ছিনিয়ে নিয়ে ভারত শেষ পর্যন্ত ফাইনালে প্রবেশ‌ করেছে।

Read Also: ‘দালাল’ বলে সৌরভ গাঙ্গুলীকে কুরুচিকর মন্তব্য BJP নেতার, মোদির দরবারে চিঠি পাঠালেন মহারাজ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *