আইপিএলের (IPL 2026) মঞ্চে জ্বলে উঠে ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার জন্য প্রস্তুতি শুরু করেছেন। এই মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে এই টুর্নামেন্টের মহাযুদ্ধ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad)। গতবারের চ্যাম্পিয়নরা প্রথম থেকেই জয় তুলে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন।
অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) ঘুরে দাঁড়াতে মরিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কলকাতায় পা রেখেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু নাইট শিবিরে কোচিং সদস্য হিসাবে ফিরতে পারবেন না। কেন তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হল।
Read More: IPL থেকে অবসর নিচ্ছে ধোনি, CSK-তে নতুন ভূমিকায় ‘ক্যাপ্টেন কুল’ !!
আইপিএলেও সফল গম্ভীর-

সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএলে কোচিং সদস্য হিসাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন গৌতম গম্ভীর। তিনি প্রথমে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মেন্টর হিসেবে কাজ শুরু করেছিলেন। সেই সময় ২০২২ এবং ২০২৩ সালে লখনউকে প্লে অফে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গম্ভীর। এরপর ২০২৪ সালের মরসুমের আগে কলকাতা নাইট রাইডার্সে (KKR) ফিরে আসেন।
মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে নাইট বাহিনীতে একাধিক পরিবর্তন করেছিলেন গম্ভীর। তার কৌশলেই বাজিমাত করেছিল শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Haydrabad) হারিয়ে তৃতীয়বারের মতো ট্রফি তুলেছিল কলকাতা। ওপেনার হিসেবে সফল হন সুনিল নারিন (Sunil Narine)। এছাড়াও গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন। বোলিং বিভাগে নায়ক হয়ে ওঠেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) থেকে হর্ষিত রানা (Harshit Rana)।
কেন কোচিং করতে পারবেন না-

আইপিএলে সফল হওয়ার পর ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পান গৌতম গম্ভীর। জাতীয় দলের দায়িত্ব পেয়ে দেশকে এনে দিয়েছেন একাধিক সম্মান। তবে তিনি এই বছর আইপিএলে কলকাতা সহ কোনো ফ্রাঞ্চাইজি লিগে কোচিং করতে পারবেন না। আগে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচদের আইপিএল দলের সাথে কাজ করার অনুমতি ছিল। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে যুক্ত থাকাকালীন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারত ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন।
কিন্তু পরবর্তীকালে লোধা কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিসিআই নিয়মে পরিবর্তন আনে। ভারতের দলগুলির কোচিং’এর সাথে যুক্ত থাকলে আইপিএলে কোচিং করা যাবে না বলে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়। এর কারণ হল যদি কোনো কোচ আইপিএল এবং ভারতীয় কোনো দলের সঙ্গে যুক্ত থাকেন জাতীয় দলে ক্রিকেটার বাছাই ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দে প্রভাব পড়তে পারে। এছাড়া অন্য ফ্র্যাঞ্চাইজি দলের ক্রিকেটাররা মনে করতে পারেন তারা বঞ্চিত হচ্ছেন।
ফলে বিসিসিআইয়ের (BCCI) নিয়মে গৌতম গম্ভীর এই বছর আইপিএলের কোন দলে কোচিং করতে পারবেন না। তবে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর আবারও ফ্র্যাঞ্চাইজি দলগুলির কোচিং করতে পারেন গম্ভীর।