টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026) এখন তার শেষ পর্বে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে দীর্ঘ এক মাসের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড (IND vs NZ)। ৮ মার্চ আহমেদাবাদের শ্রী নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শিরোপা নির্ধারণী ম্যাচ। টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই জয় তাদের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিতে পারে। ইতিমধ্যেই ভারত দুইবার এই ট্রফি জিতেছে এবং এবার আরও একটি শিরোপা যোগ করার সুযোগ রয়েছে। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের আনন্দ অবশ্যই অন্যরকম হবে। ভারতীয় সমর্থকদের সামনে ট্রফি জেতা দলের জন্য এক বিশাল গর্বের বিষয় হবে। এখনও পর্যন্ত কোনো দল ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি জিততে সক্ষম হয়নি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে জয় আসেনি ভারতের

অন্যদিকে নিউজিল্যান্ড চাইবে প্রথমবারের মতো এই ট্রফি জিতে বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায় লিখতে। এখন পর্যন্ত তারা কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অবশ্য পৌঁছেছিল কিউই দল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হারতে হয়েছিল তাদের। পরিসংখ্যানের দিক থেকে দেখলে টিম ইন্ডিয়ার সামনে একটি কঠিন বাস্তবতা রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এখনও জয়ের মুখ দেখেনি। ২০০৭, ২০১৬ এবং ২০২১ – এই তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই জয় পেয়েছে নিউজিল্যান্ড। ২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে নিউজিল্যান্ড ১৯০ রান করেছিল। ভারত লড়াই করলেও শেষ পর্যন্ত ১৮০ রানে থেমে যায় এবং ১০ রানে হেরে যায়।
Read More: ইডেনে ভেঙে চুরমার কনরাডের আত্মবিশ্বাস! কিউইদের কাছে অপমানজনক হার প্রোটিয়াসদের
এরপর ২০১৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপে আবারও ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। নাগপুরের সেই ম্যাচে ভারতীয় বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়ে নিউজিল্যান্ডকে ১২৬ রানে আটকে দিলেও টিম ইন্ডিয়া মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় এবং বড় ব্যবধানে হেরে যায়। সবশেষে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে আবার দেখা হয় দুই দলের। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করে ১১০ রান বানিয়েছিল এবং খুব সহজেই ৮ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় কিউই দল। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড যেন ভারতের জন্য একটি ‘অশুভ প্রতিপক্ষ’।
রিংকুকে সুযোগ দেবেন কোচ গৌতম গম্ভীর

তাই সব প্রশ্নের উত্তর মিলবে ৮ই মার্চ আমেদাবাদের মহারণে। এই মেগা ম্যাচে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) জয়ের জন্য সমস্ত চাল চালতে রাজি আছেন। গম্ভীর এদিন টিম ইন্ডিয়ার এক্স ফ্যাক্টর প্লেয়ার রিংকু সিংকে (Rinku Singh) সুযোগ করে দেবেন। ওপেনিংয়ে ছন্দ হারানো অভিষেক শর্মাকে বসিয়ে রিংকুকে কিউইদের বিরুদ্ধে দলে এন্ট্রি দিতে চাইবেন। বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৪৫.৫ গড়ে ও ১৬৩’ স্ট্রাইক রেটে ৯১ রান বানিয়েছিলেন। পাশাপশি রিংকুর ফাইনাল খেলার ভাগ্য রয়েছে, তিনি কেকেআরের হয়ে ২০২৪’এর আইপিএল ফাইনাল এবং ২০২৫’এর এশিয়া কাপ ফাইনাল খেলেছেন। যে কারণে রিংকু হতে পারেন দলের লাকি চার্ম।