আইপিএল (IPL 2026) বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টে বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে থাকেন। গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) প্রথমবারের মতো ট্রফি জয় করে নতুন অধ্যায় শুরু করে। যা এখনও ক্রিকেট ভক্তদের মনে তাজা হয়ে আছে। অন্যদিকে তিনবারে চ্যাম্পিয়ন কলকাতার নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হতাশজনক পারফর্মেন্স রীতিমতো সমালোচনার মুখে পড়েছিল। পরবর্তী মরসুমের আগে এখন নিজেদের প্রস্তুত করছে কলকাতা। এর মধ্যে এই দলের এক প্রাক্তন তারকাকে আইসিসি (ICC) নিষিদ্ধ করল।
Read More: ঘোষণা হলো IPL 2026’এর সময়সূচি, ভোটের মুখে এই দিন মাঠে নামবে KKR !!
নিষিদ্ধ হলেন তারকা ক্রিকেটার-

ওয়েস্ট ইন্ডিজের অসংখ্য তারকা ক্রিকেটার বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে থাকেন। সুনীল নারিন (Sunil Narine), আন্দ্রে রাসেল (Andre Russell) কলকাতার নাইট রাইডার্সের (KKR) অন্যতম সম্পদ হিসেবে দলের সঙ্গে এখনও যুক্ত রয়েছেন। এই দেশের ক্রিকেটের জেভন সিয়ারলসের (Javon Searles) বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ সামনে আসে। বার্বাডোজে আয়োজিত ২০২৩-২৪ বিম১০ টুর্নামেন্টে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল।
তদন্ত শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজের দুর্নীতি দমন শাখা। ম্যাচের ফলাফলে প্রভাব ফেলা সহ সতীর্থ ক্রিকেটারদের এবং টুর্নামেন্ট কর্তাদের প্রভাবিত করার অভিযোগ সামনে আসে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার আইসিসি জেভন সিয়ারলস সহ আরো দুজনকে নিষিদ্ধ করেছে। বাকি দুজন হলেন ক্যারিবিয়ান টুর্নামেন্টের দলের মালিক চিত্তরঞ্জন রাঠোর এবং কর্তা ট্রেভন গ্ৰিফিথ।
উল্লেখ্য সিয়ারলস আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মতো দলের হয়ে অংশগ্রহণ করেছেন। তাকে নাইট বাহিনী ২০১৮ সালে ৩০ লক্ষ টাকার বিনিময় দলে নিয়েছিল। এই মরসুমে ৪ টি ম্যাচে খেলার সুযোগ পান। কিন্তু সেইভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। তারপর আর সুযোগ পাননি।
আইপিএলে কলকাতা-

২০২৪ মরসুমে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে এরপর মেগা নিলামের ফলে দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে গত বছর মাঠে নেমেছিল শাহরুখ খানের (Sharukh Khan) দল। তবে লিগ পর্বেই একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের ফলে প্লে অফে পৌঁছাতে পারেনি তারা। ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল কলকাতা। তবে ব্যাট হাতে লড়াই করেছিলেন রাহানে। তিনি ১৩ ম্যাচে ৩৯০ তুলে নিয়েছিলেন।