ট্রফি জয়ের উদযাপনে জাতীয় পতাকার অবমাননা, FIR দায়ের হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ফাইনালে ভারতীয় দল দাপটের সঙ্গে নিউজিল্যান্ডকে (Hardik Pandya) হারিয়ে ট্রফি জয় করেছে। এর সঙ্গেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের জন্য আরও এক নতুন ইতিহাস রচনা করলেন। গুরুত্বপূর্ণ সময় ব্লু ব্রিগেডদের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এছাড়াও বল হাতে দৃষ্টান্ত তৈরি করেন জসপ্রীত বুমরাহ‌ (Jasprit Bumrah)। অন্যদিকে বল হাতে অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ সময় দলের পাশে দাঁড়িয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। চাম্পিয়ান হওয়ার পর তাকে বান্ধবী মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে উদযাপনে মেতে উঠতে দেখা যায়। এবার এই তারকার বিরুদ্ধে এফ‌আইআর করা হল।

Read More: বিশ্বকাপ জিতেই অবসর, ক্যারিয়ারে মস্ত বড় সিদ্ধান্ত জসপ্রীত বুমরাহের !!

Ind vs sa
Hardik Pandya | Image: Getty Images

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে প্রথম থেকেই ভারতীয় দল অন্যতম ট্রফি জয়ের দাবিদার হিসেবে মাঠে নেমেছিল। জয়ের ধারাবাহিকতা বজায় রাখলেও সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে দল পিছিয়ে পড়েছিল অনেকটাই। তবে সঞ্জু স্যামসনের দুরন্ত ব্যাটিংয়ে হাত ধরে কামব্যাক করে ব্লু ব্রিগেডরা। সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে ওয়াংখেড়েতে লড়াই করে ফাইনালে প্রবেশ করে ব্লু ব্রিগেডরা।

চূড়ান্ত ম্যাচে কিউইদের (India vs New Zealand Match) ৯৬ রানের বিশাল ব্যবধানে হারায় ভারত। অন্যদিকে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) গুরুত্বপূর্ণ সময় নিজের ছাপ ফেলার চেষ্টা করেন। প্রাথমিক গ্রুপ পর্বে নামিবিয়ার (India vs Namibia Match) বিপক্ষে দুরন্ত ফর্মে ছিলেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন‌। এরপর সুপার ৮’এর গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের (India vs Zimbabwe Match) বিপক্ষে‌ও এই তারকা অলরাউন্ডার জ্বলে উঠেছিলেন। উল্লেখ্য টুর্নামেন্টে ৯ ম্যাচে ২১৭ রান সংগ্রহ করেন এবং ছিনিয়ে নেন ৯ টি উইকেট।

হার্দিকের বিরুদ্ধে এফ‌আইআর-

ট্রফি জয়ের উদযাপনে জাতীয় পতাকার অবমাননা, FIR দায়ের হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে !! 2
Hardik Pandya and Mahika Sharma | Image Twitter

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) মাঠের বাইরেও টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন কারণে আলোচনার মধ্যে ছিলেন। টিম হোটেলে বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে একাধিকবার দেখতে পাওয়া গেছে। এছাড়াও একসঙ্গে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন তারা এই ছবি খুবই সাধারণ হয়ে উঠেছিল। ভারতের প্রতিটি ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থেকে মহিকাকে উৎসাহ দিতে দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মাঠে এই জনপ্রিয় জুটিকে উদযাপনে মেতে উঠেছিলেন।

প্রকাশ্যে চুম্বন করে তারা রীতিমতো আলোচনায় উঠে আসেন। এমনকি তাদের পোডিয়ামের ওপর জড়িয়ে শুয়ে পড়তে দেখা যায়। এই সময় হার্দিক পান্ডিয়ার গায়ে ছিল ভারতীয় পতাকা। এবার দেশের পতাকাকে অবমাননার অভিযোগ দায়ের করলেন আইনজীবী ওয়াজিদ খান। তিনি ১৯৭১ সালের জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইনকে উল্লেখ করছেন তিনি। ইতিমধ্যেই শিবাজি নগর থানায় অভিযোগ গৃহীত হয়েছে। ফলে জেল এবং জরিমানা হতে পারে ভারতীয় তারকা অলরাউন্ডারের।

Read Also: ঘোষণা হলো IPL 2026’এর সময়সূচি, ভোটের মুখে এই দিন মাঠে নামবে KKR !!

Tagged:

ট্রফি জয়ের উদযাপনে জাতীয় পতাকার অবমাননা, FIR দায়ের হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে FAQs:

টি-২০ বিশ্বকাপ 2026 কে জিতেছে?

টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত

টিম ইন্ডিয়া কতবার টি-২০ বিশ্বকাপ জিতেছে?

টিম ইন্ডিয়া মোট ৩ বার টি-২০ বিশ্বকাপ জিতেছে (লাস্ট 2026)

টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক কে?

টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব

হার্দিক পান্ডিয়ার গার্লফ্রেন্ডের নাম কি?

মহিকা শর্মা (2026)

হার্দিক পান্ডিয়ার নামে কেন কেস হয়েছে?

হার্দিক পান্ডিয়া জাতীয় পতাকার অবমাননা করেছেন বলে তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *