আউট ছিলেন না ফিন অ্যালেন, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় !! 1
KKR vs LSG | Images: Getty Images

চলতি আইপিএলে (IPL 2026) এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ফলে আজ লখন‌উ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে ঘরের মাঠে জয় তুলে নিতে মরিয়া নাইট বাহিনী। আজ‌ও বরুণকে একাদশের বাইরে রেখেই মাঠে নেমেছে তারা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ঋষভ পান্থ‌ (Rishabh Pant)।

আজ‌ও আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং ফিন অ্যালেন (Finn Allen) ওপেনিং করতে নেমেছিলেন। দুজনে বড়ো ইনিংস গড়ার লক্ষ্যে এগিয়ে যান। ছন্দে দেখাচ্ছিল ফিন অ্যালেনকে। কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে দুর্ভাগ্যজনকভাবে মাঠ ছাড়েন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক‌।

Read More: “ওকে নিয়ে ছেলেখেলা চলছে..”, ব্যাটিং ব্যর্থতার মধ্যেই রিঙ্কুকে নিয়ে নাইটদের বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির !!

ফিন অ্যালেনের আউট চর্চায়-

আউট ছিলেন না ফিন অ্যালেন, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় !! 2
KKR vs LSG | Images: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের শেষ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। আজ ঘরের মাঠে নতুন কৌশল সাজিয়ে মাঠে নামে নাইট বাহিনী। দলের বিদেশি ওপেনার ফিন অ্যালেন এখনও পর্যন্ত সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। তিনি আজ রাহানের সঙ্গে বড় ইনিংস গড়বেন বলেই ভক্তরা আশা করেছিলেন। প্রথম ওভারে মহম্মদ শামির (Mohammed Shami) দুরন্ত বলে অনেকটাই চাপের মুখে পড়ে গিয়েছিল অ্যালেন। তবে এরপর ব্যাট হাতে জ্বলে ওঠেন।

দ্বিতীয় ওভারে প্রিন্স যাদবের (Prince Yadav) করা বলে পরপর দুরন্ত ২ টি চার হাঁকান। তবে এই ওভারের চতুর্থ বলে বিতর্কিত আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান নাইটদের এই বিদেশি ওপেনার। থার্ড ম্যানের দিকে ওভার বাউন্ডারির হাঁকানোর জন্য বল উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) বাউন্ডারি লাইনের গা ঘেঁষে দুরন্ত ক্যাচ ধরেন। কিন্তু পা বাউন্ডার লাইনে ঠেকে যায় বলে অভিযোগ সামনে এসেছে। পরে সামনে আসা ভিডিও দেখে একাধিক প্রশ্ন তুলছেন ভক্তরা। আম্পায়ার শুধুমাত্র একটি অ্যাঙ্গেল থেকে ক্যামেরা দেখে আউট দিয়েছিলেন। এই অ্যাঙ্গেল থেকে বাউন্ডারি লাইনে পা ঠেকেছে কিনা ভালো করে দেখা যাচ্ছিল না।

দেখুন সেই ভিডিওটি-

https://twitter.com/i/status/2042255235289354395

নেই বরুণ চক্রবর্তী-

আউট ছিলেন না ফিন অ্যালেন, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় !! 3
Varun Chakaravarthy | Images: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সফল স্পিনার হলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। তিনি এই দল থেকেই পরিচয় তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিয়েছেন। তবে এই বছর এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেননি। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৪৮ রান দিয়েছিলেন। একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি তিনি। অন্যদিকে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে ২ ওভারে দেন ৩১ রান। এই ম্যাচেও একটিও উইকেট সংগ্রহ করে করতে পারেননি এই তারকা।

এই ম্যাচে চোট পেয়েছেন বলে পরবর্তী পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না‌ বরুণ। বিষয়টি নিশ্চিত করেন আজিঙ্কা রাহানে। অন্যদিকে আজ‌ও একাদশের বাইরে রয়েছেন এই তারকা স্পিনার। ফলে চিন্তার মধ্যে পড়েছে নাইট বাহিনী।

Read Also: KKR-এর ভরাডুবিতে মত পাল্টালেন ক্যামেরন গ্রিন, বোলিং নিয়েই নতুন বার্তা ফ্র্যাঞ্চাইজির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *