বিশ্বকাপ জয়ের আনন্দ ডবল টিম ইন্ডিয়ার, বাবা হতে চলেছেন ভারতীয় অধিনায়ক !! 1

সোশ্যাল মিডিয়ার যুগে কোনও খবর ছড়াতে বেশি সময় লাগে না। বিশেষ করে যদি সেটি কোনও জনপ্রিয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবনের খবর হয়। সম্প্রতি তেমনই একটি খবর ঘিরে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকেই সূর্যকুমার যাদবের নাম আলোচনায় রয়েছে। তাঁর নেতৃত্বে ভারত বিশ্বকাপ জেতায় গোটা দেশে উৎসবের আবহ তৈরি হয়েছিল। ভারতীয় দল পরস্পর দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করেছে। এই নিয়ে মোট তৃতীয় বারের জন্য বিশ্বকাপ শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে বিশ্বকাপ জেতার আনন্দটাই আসল, ২০১১ সালে প্রথম বার ভারত দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ জিতেছিল এবং এবার ২০২৬ সালে ঘরের মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছে। তবে বিশ্বকাপ জয়ের আনন্দের মাঝেই এবার আরেকটি খবর নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

বিশ্বকাপ জিতে খুশির খবর সূর্যকুমার যাদবের পরিবারে

বিশ্বকাপ জয়ের আনন্দ ডবল টিম ইন্ডিয়ার, বাবা হতে চলেছেন ভারতীয় অধিনায়ক !! 2
Suryakumar Yada and Devisha Shetty | Image: Twitter

খবরটি হল- সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী দেবীশা শেট্টির পরিবারে নাকি আসতে চলেছে নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদবের স্ত্রী দেবীশা শেট্টির একটি বিশেষ অনুষ্ঠান হচ্ছে। অনেকেই দাবি করছেন এটি ‘স্বাদ ভক্ষণ’ অনুষ্ঠান। ভারতীয় সংস্কৃতিতে গর্ভাবস্থায় এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। ভিডিওতে দেখা যায়, দেবীশা অত্যন্ত সুন্দর একটি শাড়ি পরে অনুষ্ঠানে প্রবেশ করছেন। তাঁর পাশে রয়েছেন সূর্যকুমার যাদব। দুজনের মুখেই হাসি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকেই ধরে নিয়েছেন, সূর্যকুমার যাদব ও দেবীশা শেট্টি খুব শীঘ্রই বাবা-মা হতে চলেছেন। এখনও পর্যন্ত সূর্যকুমার যাদব বা দেবীশা শেট্টি কেউই এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। কলেজ জীবনে এক অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল তাঁদের। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

READ MORE: বড়ো চমক তৃণমূলের, বিধানসভার কঠিন কেন্দ্রের প্রার্থী হলেন বাংলার তারকা পেসার !!

বিশ্বকাপ জয়ের আনন্দ ডবল টিম ইন্ডিয়ার, বাবা হতে চলেছেন ভারতীয় অধিনায়ক !! 3
Suryakumar Yada and Devisha Shetty | Image: Twitter

সূর্যকুমার যাদব এবং দেবীশা প্রায় ১০ বছর ধরে বৈবাহিক জীবনে জড়িয়ে রয়েছে। ২০১৬ সালে ৭ই জুলাই বিয়ে করেছেন, প্রায় ১০ বছর বৈবাহিক জীবন সম্পূর্ণ করলেও এখনও সন্তানের দেখা পায়নি। তবে এবার হয়তো ঈশ্বরের সেই দান গ্রহণ করতে চলেছেন দুজনে। একদিকে স্কাই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং আসন্ন দিন গুলিতেও তাঁর হাতে ক্যাপ্টেন্সি থাকবে বলে ধারণা করা হচ্ছে। তো অন্যদিকে দেবীশা শেট্টির কথা বলতে গেলে, তিনি মূলত নাচের জগতে আগ্রহী। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। তবে বর্তমানে তিনি বেশিরভাগ সময় পরিবার সামলাতেই ব্যস্ত থাকেন। যদিও তিনি সন্তান সম্ববা কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার যাদবের লক্ষ হতে চলেছে আইপিএল শিরোপা জেতার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ ২০২০ সালে শিরোপা জিতেছে সূর্যকুমার।

Read Also: চোটের কারণে ছিটকে গেলেও লাভবান হর্ষিত, KKR তারকার জন্য জলে যাচ্ছে কোটি-কোটি টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *