"ওকে বাদ দিয়েই ট্রফি এসেছে..." শুভমান গিলকে ট্রোল করে সরগরম নেটদুনিয়া !! 1

শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ বিজেতা হয়েছে টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ দাপট বজায় রেখেছিল টিম ইন্ডিয়া, আর তার জেরেই তৃতীয় বারের জন্য বিশ্বকাপে জয় ছিনিয়ে নিলো। মেগা ফাইনালে ভারতের জার্সিতে টপ অর্ডার ব্যাটসম্যানরা অর্ধশত রানের ইনিংস খেলেন। অভিষেক শর্মার ব্যাট থেকে এসেছিল ২১ বলে ৫২, ঈশান কিষান বানান ২৫ বলে ৫৪ এবং সঞ্জু স্যামসনের ব্যাট থেকে ৪৬ বলে ৮৯ রানের ধ্বংসাত্মক ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল।  প্রথমে ব্যাটিং করে ভারত ৫ উইকেটে ২৫৫ রান বানিয়েছিল যেখানের নিউজিল্যান্ড দল মাত্র ১৫৯ রানের মধ্যে গুটিয়ে গিয়েছিল। ভারতের বোলিং ইনিংসে চার উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং তিনটি উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel)। ভারত ৯৬ রানের বড় ব্যাবধানে ফাইনাল জয়লাভ করে বিশ্বকাপ ট্রফি নিজেদের নামে করে নেয়।

শুভমানকে বাদ দিতেই বিশ্বকাপ জিতলো টিম ইন্ডিয়া

শুভমান গিল, টিম ইন্ডিয়া
Shubman Gill | Image: Twitter

ভারতের বিশ্বকাপ জয় অন্যতম বড় ভূমিকা পালন করেছেন সঞ্জু শেষ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচেই তার ব্যাট থেকে ১৩৭.৫ স্ট্রাইক রেটে ২৭৫ রান এসেছে। এশিয়া কাপের সময় শুভমান গিল ভারতীয় দলে ফিরে আসার ফলে সঞ্জুর জায়গা নিয়ে সংশয় তৈরি হয়েছিল তবে ভারতীয় দলের শুভমান গিলের কাম ব্যাকটা আশানুরূপ হয়নি। লাগাতার ব্যর্থতার পরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দল থেকে বাদ পড়েছিলেন তিনি এরপর ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রকাশ্যে এসেছিল স্কোয়াড। সেই স্কোয়াডে নাম ছিল না শুভমানের। সেসময় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন বিশ্বকাপে ওপেনার হিসাবে দলে উইকেট কিপার প্রয়োজন, যে কারণে শুভমানকে বাদ পড়তে হয়েছে।

শুভমানের জায়গায় দলে জায়গা পেয়েছিলেন ঈশান কিষান। বিশ্বকাপ দলে ঈশান কৃষাণ এবং সঞ্জু স্যামসং দুজন এই খেলার সুযোগ পেয়েছিলেন। এবারের বিশ্বকাপে ভারতের সর্বাধিক রান এসেছে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে এবং দ্বিতীয় সর্বাধিক রানটি বানিয়েছেন ঈশান কিষান। ভারতের এই সাফল্যের পর সমাজ মাধ্যমে ভক্তরা শুভমান গিল কে বাদ দেওয়ায় রীতিমতো সাধুবাদ জানাচ্ছে দল নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে। বেশ কিছু ভক্তরা দাবি জানিয়েছেন শুভমানকে বাদ দিয়েই বিশ্বকাপ জিতেছে।

দেখেনিন টুইট

Read Also: “বাইরে বসেই দিন কেটেছে…” টুর্নামেন্ট সেরা হওয়ার পর রোহিত বিরাটদের একহাত নিলেন সঞ্জু স্যামসন, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *