"ডাগ আউটেই বসে থাকো..." সেমিফাইনালে ব্যর্থ সূর্যকুমার যাদব, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬’এর সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছে। আজকের এই লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় ওভারেই ৭ বলে ৯ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন অভিষেক শর্মা। চলতি বিশ্বকাপে বারংবার ব্যর্থ হয়েছেন অভিষেক। অভিষেক ব্যর্থ হলেও আজকের ম্যাচে অসাধারণ ও ইমপ্যাক্ট ফুল ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। ভারতের ব্যাটিং ইনিংসে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন। সূর্যকুমার যাদব ৬ বলে ১১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন স্কাই। তিনি উইকেট হারাতে সমাজ মাধ্যমে শুরু হয় চর্চা।

আবার একবার ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Twitter

আজকের ম্যাচে ভারতের ব্যাটিং ইনিংসের কথা বলতে গেলে ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন, তাছাড়া শিবম দুবে (৪৩), ঈশান কিষান (৩৯), হার্দিক পান্ডিয়া (২৭) ও তিলক ভার্মা (২১) রান বানিয়ে ভারতের স্কোর পৌঁছে দেয় ২৫৩’তে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নক আউটের মঞ্চে এটাই সবথেকে বেশি স্কোর। আজকের ম্যাচে অবশ্য ক্যাপ্টেন স্কাই তাঁর স্বভাবসিদ্ধ ৪ নম্বরে ব্যাটিংয়ে না এসে ৫ নম্বরে ব্যাটিং করতে আসেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে তিনি আদিল রশিদের বলে ছক্কা হাঁকানোর পর সুইপ শট মারতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে কিছুটা এগিয়ে আসেন এবং সুযোগ বুঝে স্ট্যাম্পিং করে দেন জস বাটলার।

সূর্য আউট হতেই সমাজ মাধ্যমে ভক্তরা তাকে একহাত নিয়েছেন। এক ভক্ত লিখেছেন, “সূর্যকুমার তো একেবারে ক্যাপ্টেন কোটায় খেলছে।” অন্য এক ভক্ত লিখেছেন, “বাঁকিরা মিলেই সূর্যের পিঠ বাঁচাচ্ছে।” আর এক ভক্ত লিখেছেন, “বিশ্বকাপ জিতলেও আগে সূর্যকে দল থেকে বিদায় জানাও।” এক ভক্ত লিখেছেন, “বড় দলের বিরুদ্ধে কখনও ভালো পারফরম্যান্স করত দেখা যায়না সূর্যকুমারকে।” এর এক ভক্ত লিখেছেন, “ওকেই আগে দল থেকে বাদ দেওয়া উচিত।”

দেখেনিন টুইট

Read Also: “হালকা মু$% শুয়ে পর…” ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে চলছে চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *