"দেশের কলঙ্ক..." ভারতকে কটাক্ষ করা পাক তারকাকেই দলে নিল কাব্য মারান! রেগে আগুন ভক্তরা 1

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর নিলাম এবার এক বিশেষ ঘটনার সাক্ষী হয়েছে। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে ১ লক্ষ ৯০ হাজার পাউন্ডে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। কাব্য মারান মালিকাধীন সানরাইজার্স ফ্রাঞ্চাইজির পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়ার ঘটনাটি ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিলামের সময় অবশ্য আবরার আহমেদকে নিয়ে একাধিক ফ্রাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল। বিশেষ করে ট্রেন্ট রকেটস দলের সঙ্গে সানরাইজার্স লিডসের দীর্ঘ সময় ধরে দর হাঁকার প্রতিযোগিতা চলে। কিন্তু শেষ পর্যন্ত লিডসই জয়ী হয় এই বিডিং যুদ্ধে।

কাব্য মারানের ফ্রাঞ্চাইজিতে জায়গা পেলেন পাক তারকা

কাব্য মারান
Abrar Ahmed | Image: Twitter

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) পাকিস্তানি কোনো খেলোয়াড়ের জায়গা নেই। যেহেতু সানরাইজার্স ফ্রাঞ্চাইজি হান্ড্রেডস লিগে দল কিনেছে সে কারণে কোনো পাকিস্তানি খেলোয়াড়কে ফ্রাঞ্চাইজি কিনবে না বলেই আশা করেছিল ভক্তরা। আইপিএলে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানের ক্রিকেটাররা আর অংশ নিতে পারেন না। ভারতীয় কর্পোরেট প্রতিষ্ঠান সান গ্রুপ দলটি কিনে নেওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সানরাইজার্স লিডস। এর আগে দলটির নাম ছিল নর্দান সুপারচার্জার্স। নতুন মালিকানার পর এটিই তাদের প্রথম বড় নিলাম। আর সেই নিলামেই পাকিস্তানের এই তারকা বোলারকে দলে নেওয়ায় দলটির কৌশল নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

২৭ বছর বয়সী আবরার আহমেদ বর্তমানে পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্পিনার। তবে ভারত বিদ্বেষী নানান টুইট করে থাকেন তিনি। ২০২৫’সালের এশিয়া কাপের সময় কফি মগ নিয়ে ফটো শেয়ার করেছিলেন যেটি ছিল ভারতীয় সেনা অভিনন্দন কে নিয়ে ব্যঙ্গ করার জন্য। এই পরিস্থিতিতে তাকে দেওয়া টা ভালো ভাবে নিচ্ছে না ভক্তরা। এক ভক্ত সমাজ মাধ্যমে লিখেছেন, “এর থেকে লজ্জার আর কিছু হতেই পারে না।” আর এক ভক্ত লিখেছেন, “যে ভারতকে নিয়ে উল্টোপাল্টা বলে তাকে কিভাবে দলে নিলো ?” আর এক ভক্ত লিখেছেন, “নিজের পায়ে কুরুল মারার কাজ করলো।” অন্য এক ভক্ত লিখেছেন, “এদের পরিবারের সঙ্গে জঘন্য ঘটনা ঘটলেই এরা বুঝবে।”

দেখেনিন টুইট

Read Also: গুজরাটে এন্টি নিলেন KKR দলের প্রাক্তন কোচ, IPL শুরুর আগেই বড় চমক ফ্র্যাঞ্চাইজির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *