IPL 2026: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ তাদের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫৬ রান। সানরাইজার্স দলের শুরুটা একেবারেই ভালো হয়নি। ওপেনার ট্রাভিস হেড (Travis Head) ৭ রান করে আউট হন, আর অভিষেক শর্মা কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। শুরুতেই দুই উইকেট তুলে নেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। এরপর ঈশান কিষানও ব্যর্থ হয়ে মাত্র ১ রান করেন, ফলে চাপে পড়ে যায় দল। মাঝের দিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লিয়াম লিভিংস্টোন, তিনি ১৪ রান করেন। তবে ইনিংসের আসল ভরসা হয়ে ওঠেন হেনরিখ ক্লাসেন এবং নীতিশ রেড্ডি।
শেষ ম্যাচেও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করেছিলেন তারা। আজকেও ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স ছিল তাদের। ক্লাসেন ৪১ বলে ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।অন্যদিকে নীতিশ রেড্ডি মাত্র ৩৩ বলে ৫৬ রান করে দলের স্কোর এগিয়ে নিয়ে যান, তার ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা। শেষের দিকে অনিকেত ভার্মা অপরাজিত থাকেন ২ রানে। এছাড়া শিভাং কুমার ও হর্ষল প্যাটেল ছোট ছোট অবদান রাখেন। বল হাতে প্রতিপক্ষ দলের হয়ে মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং করেন। তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২টি উইকেট নেন। এছাড়া প্রিন্স যাদব ও আভেশ খানও ২টি করে উইকেট তুলে নেন। হায়দ্রাবাদের ব্যাটিং পারফরম্যান্সের পর সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা।
এক ভক্ত লিখেছেন, “ব্যাটিং উইকেট না হলে সবকটা অন্ধের মতন ব্যাট চালায়।” “অভিষেক ও হেড দুজনেই চোখ বন্ধ করে ব্যাট করে।” – এক ভক্তের দাবি। আর এক ভক্ত লিখেছেন, “এভাবে খেলতে থাকলে সানরাইজার্স আগে বাদ পড়বে।” এক ভক্ত লিখেছেন, “আজ বোধহয় গোয়েঙ্কার আত্মা শান্তি পেল।”
দেখেনিন টুইট
Mohammed Shami to flat track bullies with his swing-pic.twitter.com/aSF23Txw5B
— TukTuk Academy (@TukTuk_Academy) April 5, 2026
Mohammad Shami on fire! Took Head out like it was nothing 😎🔥 Agarkar, hope you’re watching! pic.twitter.com/Uhgfp1D71L
— Dinda Academy (@academy_dinda) April 5, 2026
Goenka saab to Shami today 😂 pic.twitter.com/HfPSUVohLd
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 5, 2026
18 dot balls by Shami against SRH monsters 🥶🥶 pic.twitter.com/kfbLheWs2M
— TukTuk Academy (@TukTuk_Academy) April 5, 2026