"ছিনা*#@কে খুঁজে পেল..." ইউটিউবার শ্বেতা পুন্দিরকে বিয়ে করতেই সমাজ মাধ্যমে ট্রোল যশ দয়াল !! 1

ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন যশ দয়াল (Yash Dayal)। মাঠে তাঁর পারফরম্যান্স যেমন নজর কাড়ে, তেমনই মাঠের বাইরের বিতর্কও তাঁকে বারবার খবরের শিরোনামে নিয়ে এসেছে। সূত্রের দাবি, গত ৪ ফেব্রুয়ারি নয়ডায় ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করেন যশ দয়াল। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শ্বেতা পুন্দিরকে বিয়ে করেন দয়াল। তবে বিয়ের খবর এতদিন গোপন রেখেছিলেন দয়াল ও শ্বেতা দুজনেই। সম্প্রতি শ্বেতা সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটি ভিডিও রিল পোস্ট করার পরই বিষয়টি সামনে আসে।

শ্বেতার সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা কম নয়। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ৬ লক্ষ ফলোয়ার রয়েছে। বিভিন্ন লাইফস্টাইল ও কনটেন্ট ভিডিওর মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। তবে যশ দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তা এবং ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও ২৭ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেছেন যে তিনি পাঁচ বছর ধরে যশের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এই সময় তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নির্যাতন করার অভিযোগও উঠেছে।

Read More: “SRH’এর টাকায় ভারতের রক্ত লেগে..”, আবরারকে দলে নেওয়ায় কাব্যদের স্পট বার্তা সুনীল গাভাস্কারের !!

যৌন হেনস্তা মামলার মাঝেই জীবনের নতুন অধ্যায় যশ দয়াল

যশ দয়াল
Yash Dayal with Wife | Images: Twitter

এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় এবং বিষয়টি আদালতে গড়ায়। প্রথমে আগাম জামিনের আবেদন করা হলে তা খারিজ করে দেয়। জয়পুর মেট্রোপলিটন আদালত জানায়, প্রাথমিক প্রমাণ দেখে এই মুহূর্তে বলা সম্ভব নয় যে দয়ালকে মিথ্যে ফাঁসানো হয়েছে। এরপর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং রাজস্থান হাইকোর্ট থেকে আগাম জামিন পান।

অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনাও রয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে, অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে এত বিতর্কের মাঝেই কেন গোপনে বিয়ে করতে হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। শুধু তাই নয় স্বেতার চরিত নিয়েও সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। সমাজ মাধ্যমে তিনি ১৮+ কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। দুজনের এই বিয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

দেখেনিন টুইট

Read Also: বিধানসভা ভোটের আগে তৃণমূলে সৌরভ গাঙ্গুলী, জল্পনা ঘিরে চর্চা সোশ্যাল মিডিয়ায় !!

Tagged:

FAQS

যশ দয়াল কে ?

যশ দয়াল একজন ভারতীয় ক্রিকেটার, যিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে খেলছেন।

যশ দয়ালের বিয়ে কবে এবং কাকে করেন?

সূত্র অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি নয়ডায় ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে তিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শ্বেতা পুন্দির-কে বিয়ে করেন। তবে এই বিয়ের খবর অনেকদিন গোপন রাখা হয়েছিল।

যশ দয়ালের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে?

যশ দয়ালের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। এছাড়া এক প্রাপ্তবয়স্ক মহিলাও অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন সম্পর্কের মধ্যে রেখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে নির্যাতন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *