IPL 2026: চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচে শুরু থেকেই রাজস্থানের দাপট চোখে পড়ে। টসে জিতে রিয়ান পরাগ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন, যা একেবারে সঠিক প্রমাণিত হয়। পাওয়ার প্লের ভিতরে আবার একবার চেন্নাই সুপার কিংস দলকে একেবারে ভেঙে পড়তে দেখা যায়। জোফ্রা আর্চার ও নন্দ্রে বার্গারের দুরন্ত বোলিংয়ে চেন্নাইয়ের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে। রুতুরাজ গায়কোয়াড় ও সঞ্জু স্যামসন ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। পাওয়ার প্লের ভিতরেই ৪ উইকেট হারিয়ে ফেলে সুপার কিংস। মিডল অর্ডারেও কেউ দায়িত্ব নিতে পারেননি, ফলে দল বড় চাপে পড়ে যায়। এই কঠিন পরিস্থিতিতে একাই লড়াই করেন জেমি ওভারটন। তিনি ৩৬ বলে ৪৩ রান করে দলের মান কিছুটা রক্ষা করেন। সরফরাজ খানের ব্যাট থেকে এসেছে ১৭ রান এবং কার্তিক শর্মা ১৮ রানের ইনিংস খেলে চেন্নাইয়ের স্কোর ১২৭ রানে পৌঁছে দেন।
৮ উইকেটে জয় ছিনিয়ে নিলো রাজস্থান রয়্যালস

জবাবে ব্যাটিং করতে নেমে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন। বিশেষ করে বৈভব মাত্র ১৭ বলে ৫২ রান করে ম্যাচ একতরফা করে দেন। বৈভবকে আগ্রাসী ব্যাটিং করতে দেখে জয়সওয়ালকে ব্যাক সিটে বসে থাকতে দেখা যায়। জয়সওয়াল ৩৬ বলে ৩৮, ধ্রুব জুড়েল ৯ বলে ১৮ এবং রিয়ান পরাগ ১১ বলে ১৪ রান বানিয়ে রাজস্থানকে ৮ উইকেটে দুর্দান্ত জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস, আজকের জয়ের পর সমাজ মাধ্যমে ব্যাপক ভাবে ট্রোল হচ্ছে চেন্নাই সুপার কিংস।
আজকের ম্যাচের পর সমাজ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “ধোনিকে ছাড়া CSK অচল।” এক ভক্ত লিখেছেন, “বৈভব পুরো বেটে দিলো।” আর এক ভক্ত লিখেছেন, “সুপার কিংস মনে হচ্ছে আবারও টেবিলের তলায় শেষ করবে।” এক ভক্ত লিখেছেন, “বৈভব এই বয়সে চেন্নাই বোলারদের গলি ক্রিকেটের মতন মারলো।”
দেখে নিন টুইট
All teams scoring 200+ runs this IPL season
Meanwhile CSK : pic.twitter.com/Fy226T7Z9K
— SwatKat💃 (@swatic12) March 30, 2026
— Out Of Context Cricket (@GemsOfCricket) March 30, 2026
CSK fans watching the match 😂
— maithun (@Being_Humor) March 30, 2026
Ravindra Jadeja ki performance dekh ke #CSKvsRR pic.twitter.com/HAlTmRHIlZ
— Byomkesh (@byomkesbakshy) March 30, 2026
The current situation of csk in ipl pic.twitter.com/v0KbBG42rT
— होनहार (@vasoolidon) March 30, 2026
Today's generation 💔💔 pic.twitter.com/rFjX4Rw6W9
— Shivani (@meme_ki_diwani) March 30, 2026