টিম ইন্ডিয়া চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বেশ দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছে। আপাতত ভারতীয় দল এই বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবং ভারতকে এই বিশ্বকাপের ফাইনালের মঞ্চে পৌঁছাতে ইনফর্ম ইংল্যান্ড দলকে পরাস্ত করতে হবে। আপাতত গত তিন বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল ভারত ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এখন দেশবাসী দোল পূর্ণিমা ও হোলির আনন্দে মাতোয়ারা। এই উৎসবের মাঝে বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সমাজ মাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে একটি পোস্ট করেছেন – যার ফলে সমাজ মাধ্যমে নানান চর্চা শুরু হয়েছে।
হোলি উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা বার্তা দিলেন রোহিত

রোহিত শর্মা দোল উৎসব উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা এক মজার ভিডিওতে দেখা যায়, সমর্থকদের জন্য বার্তা রেকর্ড করতে গিয়ে একাধিকবার টেক নিচ্ছেন তিনি। ঠিকঠাকভাবে “হ্যাপি হোলি” বলার আগেই বারবার হাসিতে ভেঙে পড়ছিলেন। পাশাপশি, বার্তায় রোহিত সবাইকে দায়িত্বশীলভাবে রঙের উৎসব উদযাপন আহ্বান জানান। বিশেষ করে পশুপাখিদের গায়ে রঙ না দেওয়ার অনুরোধ করেন এবং অযথা জল অপচয় না করার কথাও বলেন। তিনি বলেন, “সবাইকে শুধু হ্যাপি হোলি বলতে চাই। আনন্দ করুন, তবে আমাদের পশু বন্ধুদের কথা মাথায় রাখবেন – ওদের গায়ে রং লাগাবেন না।”
তবে এই বার্তার পর সামাজিক মাধ্যমে কিছু সমালোচনাও দেখা যায়। আসলে, ২০২১ সালের অস্ট্রেলিয়া সফরের একটি পুরনো বিতর্ক টেনে এনে অনেকে প্রশ্ন তোলেন। সেই সময় মেলবোর্নের এক রেস্তোরাঁয় নৈশভোজের সময় এক ভক্ত তাঁদের বিল পরিশোধ করেন এবং সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর খাবারের তালিকা ঘিরে নানা জল্পনা তৈরি হয়। সেই বিলে ‘বিফ’- এর উল্লেখ ছিল, রোহিত শর্মা ব্রাহ্মণ হওয়ার পরেও বিফ খেয়েছেন বলে অনেক চর্চা শুরু হয়েছিল। পাশাপশি, অনেক ভক্ত রোহিতের ‘চিকেন রোস্ট’ খাওয়ার ফটো শেয়ার করে লেখেন, ‘নিজেই রেস্তোরাঁয় বসে চিকেন খাচ্ছে আবার অন্যদের বড় বড় জ্ঞান দিচ্ছে।’