“ম্যায় তুমকো পালা হুঁ রে..." CSK'র বিরুদ্ধে ২ উইকেট তুলে নিলেন জাদেজা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

আইপিএল ২০২৬-এর (IPL 2026) উদ্বোধনী ম্যাচেই শুরু থেকে উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের লড়াইয়ে জাদেজার আগুনে স্পেল ও তীব্র উদযাপন ম্যাচের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আজকের ম্যাচে সুপার কিংস দলকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। মধ্য ওভারের গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে দাপট দেখান জাদেজা। এক ওভারেই তিনি পরপর দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পাওয়ার প্লের ভিতরেই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস দল। তবে, আজ রাজস্থানের ইনিংসের স্টার পারফর্মার ছিলেন জাদেজা।

CSK’র কোমর ভেঙে দিলেন জাদেজা

জাদেজা
Ravindra Jadeja | Image: Twitter

প্রথমে ফেরান সারফরাজ খানকে, এরপর ক্রিজে আসেন শিভম দুবে (Shivam Dube)। শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে গিয়ে একটি ছক্কাও হাঁকান দুবে, কিন্তু জাদেজা দ্রুতই পাল্টা জবাব দেন। লং-অফে ফিল্ডারের হাতে ধরা পড়ে। মাত্র ৪ বলে ৬ রান করে ফেরার পথে জাদেজার তীব্র প্রতিক্রিয়া নজর কেড়ে নেয়। প্রাক্তন সতীর্থকে এমন ‘ফায়ারি সেন্ড-অফ’ ম্যাচে আলাদা মাত্রা যোগ করে। ৭ বলে ৬ রান করেই আউট হন দুবে। সব মিলিয়ে, ম্যাচের শুরুতেই দাপট দেখায় রাজস্থান রয়্যালস। জাদেজা ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তাঁর উইকেট নেওয়ার পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

সমাজ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “জাডেজা ভাই, আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আপনার প্রাক্তন দলের প্রতি একটু সদয় হন।” আর এক ভক্ত লিখেছেন, “এটা আরআর বনাম সিএসকে নয়, এটা স্যার জাদেজা বনাম সিএসকে।” আর এক ভক্ত লিখেছেন, “পুরো প্রতিশোধ নিলেন জাদেজা।”

দেখেনিন টুইট

Read Also: “ক্রিকেট অস্ট্রেলিয়াকে জিজ্ঞাসা করো..”, গ্ৰিনকে নিয়ে বিরক্ত রাহানে ছুঁড়ে দিলেন কটাক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *