IPL 2026: আইপিএল ২০২৬-এর জমজমাট লড়াইয়ে ব্যাট-বলের দারুণ দ্বৈরথের সাক্ষী থাকল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাটিং করতে এসে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৯ রানের বড় সংগ্রহ। চেন্নাইয়ের শুরুটা খুব একটা ভালো ছিল না। তবে তরুণ আয়ুশ মাত্রে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। ৪৩ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ দিকে, শিবম দুবে ২৮ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস এবং সারফরাজ খান মাত্র ১২ বলে ৩২ রানের ঝলক দেখিয়ে ইনিংসে গতি আনেন। শুরুর দিকে, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২৮ রান করেন, সঞ্জু স্যামসন দ্রুত আউট হয়ে যান।
২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় পাঞ্জাব কিংসকে। প্রিয়াংশ আর্য মাত্র ১১ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। এরপর প্রভসিমরন সিং ৪৩ রান করে ইনিংসকে ধরে রাখেন। মাঝের ওভারে কুপার কনোলি ৩৬ রান যোগ করে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তবে ম্যাচের আসল মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তিনি ২৯ বলে ৫০ রানের দারুণ ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষের দিকে শশাঙ্ক সিং (১৪*) ও মার্কাস স্টোইনিস (৯*) দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। মাত্র ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান তুলে নেয় পাঞ্জাব, আর নিশ্চিত করে ৫ উইকেটের গুরুত্বপূর্ণ জয়। আজকের জয়ের পর পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল পাঞ্জাব কিংস। চেন্নাইয়ের পক্ষে ম্যাট হেনরি এবং আনসুল কম্বোজ ২টি করে উইকেট তুলে নেন।
এক ভক্ত লিখেছেন, “চেন্নাইয়ের অবস্থা এখন ভিকারীর মতন হয়েছে।” এক ভক্ত লিখেছেন, “এভাবে চলতে থাকে চেন্নাই সবার আগে বাদ পড়বে।” অন্য এক ভক্ত লিখেছেন, “এভাবেই বাঁকি দলগুলোকে ফ্রি পয়েন্ট তুলে দাও।” এক ভক্ত লিখেছেন, “বোলাররা এক এক রান মেশিন।” অন্য এক ভক্ত লিখেছেন, “এমন পারফরম্যান্স চেন্নাইয়ের শোভা পায়না।”
দেখেনিন টুইট
Punjab Kings ever since Shreyas Iyer joined them as captain🗿🗿🗿🗿 pic.twitter.com/W7CAmF8fxe
— Rajiv (@Rajiv1841) April 3, 2026
Lord Rururaj and Team right now 🤣 #CSKvsPBKS pic.twitter.com/O8CawSZvYY
— PULKIT KANSAL (@PulkitK107) April 3, 2026
Nehal Wadhera in Punjab Kings 🤡 pic.twitter.com/0XnzFLkTBw
— Dinda Academy (@academy_dinda) April 3, 2026
MS Dhoni played one practice match with this bowling and decided to rest for the rest of the season. 😭 pic.twitter.com/QFcKjtJPOn
— Selfless⁴⁵ (@SelflessCricket) April 3, 2026
CSK's Last 6 matches at 𝗖𝗵𝗲𝗽𝗮𝘂𝗸
Lost Lost Lost Lost Lost Lost* pic.twitter.com/nUhwluuxjk
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) April 3, 2026
ATTACHMENT TO A SPORTS TEAM IS THE BIGGEST HARM YOU CAN DO TO YOURSELF.
— Silly Point (@FarziCricketer) April 3, 2026