IPL 2026: আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করলো সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে তুলেছে দলটি। রুদ্ধশ্বাস লড়াইয়ে টস ভাগ্য ছিল পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) উপর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়স। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। মাত্র ২৮ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা। শুরুতেই তাকে ভালোভাবে সঙ্গ দেন ট্রাভিস হেড, যিনি ২৩ বলে ৩৮ রান করেন। তাঁর ব্যাট থেকে এসেছে ৫টি চার ও ১টি ছক্কা।
কঠিন লক্ষমাত্রা পাঞ্জাবের সামনে

মাঝের ওভারে ঈশান কিশান ২৭ রান এবং হেনরিখ ক্লাসেন ৩৯ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষদিকে অনিকেত ভার্মা (১৮) ও অন্য ব্যাটারদের ছোট ছোট অবদান দলকে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যেতে সাহায্য করে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান বানিয়েছিল সানরাইজার্স দল। পাঞ্জাবের হয়ে বোলিংয়ে কিছুটা প্রতিরোধ গড়েন অর্শদীপ সিং ও শশাঙ্ক সিং, যারা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তবে সামগ্রিকভাবে হায়দরাবাদের ব্যাটিং ঝড় থামানো যায়নি। শুরুটা একেবারে ভালো করেননি অর্ষদীপ, ম্যাচের দুই গুরুত্বপূর্ণ উইকেট অর্ষদীপ ও শশাঙ্ক তুলে নিয়েছিলেন। হায়দ্রাবাদের ব্যাটিংয়ের পর সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।
এক ভক্ত লিখেছেন, “এভাবে ব্যাটিং করলে বোলাররা আতঙ্কে থাকবে।” আর এক ভক্ত লিখেছেন, “অর্ষদীপের কোটায় ৯ বলে ওভার শেষ হয়।” আর এক ভক্ত লিখেছেন, “ক্লাসেন আজকে টেস্ট খেলবে বলেই ব্যাটে নেমেছিল।” এক পাঞ্জাব ভক্তের দাবি, “আমাদের শশাঙ্ক আজকে শশাঙ্ক ম্যাকগ্রা হয়ে উঠেছিল।” অন্য এক ভক্ত লিখেছেন, “সানরাইজার্স দলের ব্যাটসম্যানরা যেমন রান বানায় বোলাররা তেমন রান লুটিয়ে দেয়।”
দেখেনিন টুইট
10 deliveries bowled by Arshdeep Singh in an over! pic.twitter.com/23iAkRU8d1
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) April 11, 2026
Man singlehandedly did what the whole of Punjab couldn't. Stopped SRH from scoring 250. pic.twitter.com/b76Kbz26mF
— Heisenberg ☢ (@internetumpire) April 11, 2026
– RCB scored 201 after being at 126/7 in 14.1
– SRH scored 219 after being at 122/2 in 8.3 pic.twitter.com/NFSqYBVBYR— TukTuk Academy (@TukTuk_Academy) April 11, 2026
TukTuk Klassen was batting at 28 runs off 27 balls but you won't see Harsha Bhogle saying, balls doesn't come back🤡
— Rajiv (@Rajiv1841) April 11, 2026
Heinrich Klaasen has become Tuk Tuk Zimbabar. His Time Over 😪. pic.twitter.com/qVGQZmpj1R
— Dinda Academy (@academy_dinda) April 11, 2026
Inexplicable from SRH to keep NKR in the dugout for so long. The guy has form.
— Aakash Chopra (@cricketaakash) April 11, 2026