"পুরো মুখে ভরে দিলো..." দিল্লির কাছে হারতেই সমাজ মাধ্যমে ট্রোল গোয়েঙ্কা কোম্পানি !! 1

IPL 2026: ঘরের মাঠে প্রথম ম্যাচেই পরাজয় দিয়ে শুরু করলো লখনৌ সুপার জায়ান্টস। রুদ্ধশ্বাস লড়াইয়ে দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে পরাস্ত হলো লখনৌ দল। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নেন দিল্লি দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। দিল্লির বোলিংয়ের দৌলতে ১৪১ রানেই গুটিয়ে যায় লখনৌ দল। আব্দুল সামাদ (৩৬) এবং মিচেল মার্স (৩৫) রান বানিয়ে লখনৌকে একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। বাঁকি ব্যাটসম্যানদের মধ্যে শাহবাজ আহমেদ (১৫*), মুকুল চৌধুরী (১৫) রানে আউট হয়ে যান। অন্যদিকে ঋষভ পন্থ (৭), এইডেন মার্করাম (১১), নিকোলাস পুরান (৮) রানের ইনিংস খেলেছিলেন। নির্ধারিত ২০ ওভার খেলতে ব্যর্থ হয়েছিল লখনৌ দল। ১৮.৪ ওভারেই শেষ হয়ে যায় লখনৌএর ব্যাটিং। দিল্লির হয়ে ৩টি করে উইকেট তুলে নেন লুঙ্গি এনগিরি ও টি নটরজন। ২টি উইকেট পান কুলদীপ ও ১ উইকেট পান অক্ষর।

অনবদ্য জয় ছিনিয়ে নিলো দিল্লি ক্যাপিটালস

Ipl 2026
DC | Image: Getty Images

জবাবে  ব্যাটিং করতে এসে প্রথম বলেই আউট হন কেএল রাহুল। এমনকি শুরুতে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি। দিল্লির হয়ে পথুম নিশঙ্কা (১), নীতিশ রানা (১৫) ও অক্ষর প্যাটেল (০) রানে প্যাভিলিয়নে ফেরেন। তবে, তরুণ তুর্কি সমীর রিজভী (৭০*) এবং ট্রিস্টান স্ট্যাবস (৩৯*) রানের ইনিংসে জয় ছিনিয়ে নেয় দিল্লি। সমীর ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন তাঁর ইনিংসে এবং স্ট্যাবস ৩টি চার ও ১টি ছক্কা হাঁকান। ১৭.১ ওভারেই রান তাড়া করে ফেলে দিল্লি। লখনৌ দলের হয়ে প্রিন্স যাদব ২টি এবং মোহম্মদ শামি ও মহসিন খান ১টি করে উইকেট তুলে নেন। দিল্লিদ জয়ের সাথে সাথে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে।

এক ভক্ত লিখেছেন, “এবার মালিকের বকুনি শুনতে প্রস্তুত থাকুন।” এক ভক্ত লিখেছেন, “এরকম পারফরম্যান্স দেখালে বসের বকুনি তো শুনতেই হবে।” আর এক ভক্ত লিখেছেন, “আইপিএলের শুরুতে এমন খেললে পরে গিয়ে কি করবে এরা ?” অন্য এক ভক্ত লিখেছেন, ” এক ভক্ত লিখেছেন, “এরা অন্য দলকে ফ্রি পয়েন্ট দিয়ে বেড়ায়।”

দেখেনিন টুইট

Read Also: সামির-স্টাবসের দুরন্ত লড়াই, লখন‌উকে হারিয়ে IPL 2026’এর যাত্রা শুরু দিল্লির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *