"টুক টুক করতে ব্যাটে নেমেছে..." গুজরাটের সামনে মাত্র ১৬৪ রানে শেষ LSG'র ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !! 1

IPL 2026: আজকের আইপিএল ২০২৬’এর মঞ্চে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। আইপিএল ২০২৬-এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে লখনৌ সুপার জায়ান্টস। শুরুর দিকে কিছুটা ছন্দে থাকলেও বড় ইনিংস গড়তে পারেননি কোনো ব্যাটারই। এদিন লখনৌর হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন এইডেন মার্করাম। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। দ্রুত রান তোলার চেষ্টা করেন মিচেল মার্শ, মাত্র ৪ বলে ১১ রান করে আউট হন তিনি।

অধিনায়ক ঋষভ পন্ত ১৮ রান করেন, আর নিকোলাস পুরান ১৯ রানের ছোট ইনিংস খেলেন। মিডল অর্ডারে আয়ুশ বাদোনি, আবদুল সামাদ ও মুকুল চৌধুরী প্রত্যেকে কিছুটা অবদান রাখলেও কেউই ম্যাচ ঘোরানোর মতো বড় স্কোর করতে পারেননি। শেষদিকে জর্জ লিন্ডে ১৬ এবং মোহাম্মদ শামি ১২ রান করে দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন। গুজরাটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ, তিনি ৪ উইকেট নিয়ে লখনৌর ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন। এছাড়া অশোক শর্মা ২টি উইকেট নেন। মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদা নেন ১টি করে উইকেট। ১৬৪ রানের লক্ষ্য গুজরাট টাইটান্সের সামনে চ্যালেঞ্জিং হলেও অজেয় নয়।

বিস্তারিত আসছে…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *