IND vs SA: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সুপার এইটের মহা ম্যাচ শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আজকের রুদ্ধশ্বাস লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। দক্ষিণ আফ্রিকার শুরুটা একেবারেই ভালো হয়নি। ২০ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা দল। তবে মিলার, ব্রেভিস ও স্টাবসের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে ১৮৭ রান বানায় দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে এসে প্রথম ওভারে তৃতীয় বলেই খাতা না খুলে প্যাভিলিয়ন ফেরেন ঈশান কিষান (Ishan Kishan)। ইনফর্ম ঈশান মার্করামকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট হারিয়ে ফেলেন।এভাবে আউট হতেই সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়।
“কোনো দায়িত্ব নেই…” দঃ আফ্রিকার বিরুদ্ধে ডাক আউট ঈশান কিষান, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!