টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড় ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে টিকে থাকার লক্ষ্যে টিম ইন্ডিয়ার কাছে আজকে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে অবশ্য ৭২ রানে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে বোলিং করতে এসে বড় ভুল করে ফেলে জিম্বাবুয়ে। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানদের। ভারতীয় দলের ওপেনিং জুটিতে বদল দেখা যায়। ওপেনিং জুটিতে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন দ্রুত রান তোলে ভীত গড়ে দেয়। অভিষেকের ব্যাট থেকে আজকের ম্যাচে রান এসেছে। অভিষেক শর্মা ও ঈশান কিষানের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠার পর দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) বড় রান করে।
৭২ রানে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া

শুরুতে সঞ্জু (২৫), অভিষেক (৫৫), ঈশান (৩৮) রান করে আউট হলেও সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ক্যামিও খেলেন, আর শেষ দিকে তিলক ভার্মা (৪৪) ও হার্দিক পান্ডিয়া (৫০) বিস্ফোরক ব্যাটিং করে দলকে ৪ উইকেটে ২৫৬ রানের বিশাল সংগ্রহ এনে দেন। জবাবে লড়াই চালায় জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট দুর্দান্ত ব্যাটিং করে অপরাজিত ৯৭ রান করেন। ভারতের মতন শক্তিশালী দলের বিরুদ্ধে এমন পারফরম্যান্স তাকে আগামীদিনে অনেক আত্মবিশ্বাস যোগাবে। জিম্বাবুয়ের হয়ে ৩১ রানের দ্রুত ইনিংসও খেলেন সিকান্দার রাজা। তবে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানে থেমে যায় তাদের ব্যাটিং। ভারতের হয়ে আর্শদীপ সিং গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন, ১টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও শিবম দুবে। যদিও শিবম দুবে ব্যয়বহুল প্রমাণিত হন।
শেষ পর্যন্ত ৭২ রানের জয়ে ভারত সেমিফাইনালের আশা জিইয়ে রাখলেও বোলিং নিয়ে কিছু প্রশ্ন থেকেই গেল। সমাজ মাধ্যমে এক ভক্ত লিখেছেন, “এমন বোলিং করলে বিশ্বকাপ জেতা অসম্ভব।” এক ভক্ত তো আবার লিখেছেন, “শিবম দুবে আজকে ব্যাটিং পায়নি বলে বোলিং করেই ব্যাটের রানটা করে দিয়েছে।” আর এক ভক্ত লিখেছেন, “জিম্বাবুয়ের বিরুদ্ধে এমন খেললে পরে ভারত কি করবে ?” আর এক ভক্ত লিখেছেন, “এভাবে খেললে ভারত সেমিফাইনালে পৌঁছাবে কিনা সন্দেহ আছে।”